ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দননগর: তিনশো বছরেরও বেশি সময় আগে দেওয়ান ইন্দ্র নারায়ণ চৌধুরী জগদ্ধাত্রী পুজোর শুরু করেন চন্দননগরে। তবে ফরাসডাঙায় জগদ্ধাত্রী পুজোর শুরু ঠিক কবে হয়েছিল তা নিয়ে বেশ কিছু মতপার্থক্য থাকলেও জগদ্ধাত্রী পুজোর শুরু যে গঞ্জের বাজার এলাকার চাউলপট্টিতে হয়েছিল তা সকলেই এক কথায় মানেন। আজ থেকে প্রায় তিনশো বছরেরও বেশি সময় আগে দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর(Indra Narayan Chowdhury) হাতেই সেই জগদ্ধাত্রী পুজোর পত্তন হয়েছিল চন্দননগরে। কেন জগদ্ধাত্রী মায়ের আরাধনা? ইন্দ্র নারায়ণ চৌধুরীর বংশধর দের কাছ থেকে বেশ কয়েকটি তথ্য উঠে আসে।

কী সেই তথ্য? ওই সময় ব্যবসার কাজে নৌকা করে নিয়মিত কলকাতায় যেতে হত দেওয়ান ইন্দ্র নারায়ণকে। সেবার ঝড়বৃষ্টির কারণে চন্দননগরেই(Chandannagar) নৌকা থামাতে বাধ্য হন তিনি। সেই সময় কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর চল ছিল। তার বাড়ি ও ব্যবসার জায়গা গঞ্জের বাজারে মা জগদ্ধাত্রীর আরাধনা শুরু করেন তিনি। তার আগে চন্দননগরের কোথাও জগদ্ধাত্রী পুজো(Jagadhatri nPuja) হত বলে শোনা যায়নি। অন্য মতে, ইন্দ্রনারায়ণের আমন্ত্রণে রাজা কৃষ্ণচন্দ্র একবার আসেন চন্দননগরে। জগদ্ধাত্রী পুজো দেখে পরবর্তীতে তিনিও সেই পুজো শুরু করেন কৃষ্ণনগরে। বিতর্ক যাই হোক এই পুজো বর্তমানে চন্দননগরের ঐতিহ্য বহন করে।

দেওয়ান ইন্দ্রনারায়ণের শুরু করা সেই জগদ্ধাত্রী পুজো ক্রমে বারোয়ারীতে রূপ পেলেও আজও চন্দননগরের আদি মা নামের সেই পুজো এখনও বহাল তবিয়তে চলে আসছে চন্দননগরে। আলোর শহর চন্দননগরে শতাব্দী পার করে মায়ের আরাধনার ভিন্ন রূপ হলেও আজও আদি মায়ের পুজোকেই চন্দননগরবাসী অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে থাকেন। এখনও এই পুজোর সংকল্প দেওয়ান ইন্দ্র নারায়ণ চৌধুরীর পরিবারের নামেই হয়ে থাকে। সারা চন্দননগরে বারোয়ারী পুজোর রমরমার সময়েও চাউলপট্টির (Chaulpatti) আদি মায়ের পুজোর অনুকরণেই সারা চন্দননগরে পুজোর সময় ও ক্ষন নির্ধারিত হয় এখনও। জগদ্ধাত্রী পুজোর কদিন গোটা চন্দননগর আলোর রোশনাইতে এক অন্য রূপে ধরা দেয়।

অনিল-সুনিতার বাড়িতে ‘করবা চৌথ’ উদযাপনে তৃতীয় স্ত্রীকে নিয়ে সামিল আমির, ভিডিও ভাইরাল

কোহিনূর গ্রুপের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

গুগল সার্চে ফাঁস হচ্ছে ডিসকর্ড মেসেজ? বড় বিপদে পড়ার আগে ছোট্ট কাজ করে নিন

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

এক চার্জে ১৬০ কিমি! বাইকের বাজারে ঝড় তুলতে হাজির Avore EX1

ফ্লিপকার্ট সেলে অবিশ্বাস্য অফার! ৫২,০০০ টাকা সস্তা হল Galaxy S25

শিশুরা শাক খেতে চায় না? বানিয়ে ফেলুন পালং দিয়ে প্যানকেক

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির