ধুপগুড়িতে নিখোঁজ স্কুল ছাত্রীর খোঁজে এবার নামানো হল স্নিফার ডগ

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ধুপগুড়িতে নিখোঁজ স্কুল ছাত্রীর খোঁজে এবার নামানো হলো স্নিফার ডগ । শুক্রবার ধূপগুড়ির ব্লকের(Dhupguri Block) গদেকুঠির টুকলিমারি এলাকায় টুকলিমারী এলাকার কল্পনা রায় নামের এক কিশোরী বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় । পরিবারের তরফ থেকে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শনিবার ধূপগুড়ি থানার(Dhupguri P.S.) পুলিশ সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন পুকুর ডোবা এবং জলা জমিতে তল্লাশি চালানো হয় । তবে ওই কিশোরীর কোনও সন্ধান মেলেনি । রবিবার সকাল থেকে ওই কিশোরির বাড়ি থেকে আলতাগ্রাম রেল স্টেশন সহ বিভিন্ন এলাকায় স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয় । এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ ও Raf মোতায়ন করা হয়েছে।

৩দিন আগে আচমকাই নিখোঁজ হয় ১১ বছরের কিশোরী। এলাকায় রাতভর তল্লাশি চালিয়েই মেলে না তার খোঁজ। এলাকার পুকুর গুলিতে তল্লাশি চালাতে নামানো হয় সিভিল ডিফেন্স কর্মীদের।ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলীমারী ১৫/১০৮ বুথের রেলগেট পার্শ্ববর্তী এলাকার ঘটনা।নিখোঁজ কিশোরীর নাম কল্পনা রায়(১১)। জানা যায়, গত শুক্রবার দুপুরের পর বাড়িতে থেকে বের হয়ে খেলাধূলা করছিল বাড়ির সামনেই। এ দিন গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য এলাকায় যথেষ্ট ভিড় ছিল। এরপর হঠাৎই নিখোঁজ হয়ে যায় কল্পনা।সন্ধ্যা নাগাদ বাড়ির লোক ও প্রতিবেশীদের সন্দেহ জাগে। রাতেই ধূপগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার পুলিশ। তারা এলাকায় খোঁজ চালাতে শুরু করেন।

শনিবার সকালেই ব্লক প্রশাসনের উদ্যোগে ঐ এলাকার পুকুর গুলিতে তল্লাশি চালাতে নামান হয় রাজ্য পুলিশের সিভিল ডিফেন্স বিভাগকে। তবে পরিবার বা এলাকাবাসীরা হাল ছাড়েনি, বিভিন্ন এলাকায় খোঁজ চালানোর পাশাপাশি এলাকার পুকুরগুলিতে নজর রাখা হচ্ছে। এদিকে ৩দিন পার হয়ে গেলেও মেয়েকে না পেয়ে অসুস্থ হয়ে পরেছেন মেয়ের মা। এদিন ডি এস পি(DSP) ক্রাইম বিক্রমজিত লামা ও ধূপগুড়ি আইসি(IC) সুজয় তুঙ্গার সাথে স্নিপার ডগ নিয়ে নিখোঁজ স্কুল ছাত্রীর খোঁজ করা হয়। স্নিপার ডগ ধূপগুড়ি আলতাগ্রাম স্টেশনের ১নম্বর প্লাটফর্মে গিয়ে থেমে যায়। এরপরই পুলিশের সন্দেহ হয়, নাবালিকা নিখোঁজ মেয়েটিকে হয়তো স্টেশন থেকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। সেই সূত্র ধরে পুলিশ তদন্ত করছে।

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮