বাংলাদেশে চ্যাংড়া ছাত্র নেতাদের হাতে ক্ষমতা , শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে: দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: বাংলাদেশের চ্যাংড়া ছাত্র নেতাদের হাতে ক্ষমতা দিয়েছেন, দেশে শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে? প্রশ্ন বিজেপি নেতা দিলীপ ঘোষের(Dilip Ghosh)।সোমবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে বিজেপির সদস্যতা অভিযানে অংশ গ্ৰহন করেন মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রথমে সকালে নারায়ণগড়ের কালিয়ামারো, বেলদা বাজার এবং বারিকবারে সোমবার সারাদিনব্যাপী সদস্যতা অভিযানের ছিলেন। এই সদস্যতা অভিযানে এসে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করতে আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর সংকল্প নিয়েছি। তারই অঙ্গ হিসেবে সোমবার এই অঞ্চলগুলির মানুষদের সঙ্গে সাক্ষাৎ এবং বিজেপি পরিবারে তাঁদের স্বাগত জানানো হল বলে জানান দিলীপ ঘোষ ।

বিকেলে পিংলা এবং ডেবরা বিধানসভা(Debra Assembly) এলাকায়ও এক‌ই ধরনের কর্মসূচিতেও উপস্থিত ছিলেন তিনি। বিকেলে সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বাংলাদেশ প্রসঙ্গে যা বলেছেন তার প্রত্যুত্তরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলাদেশ দেখে মনে হচ্ছে কোনও সরকার নেই । উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস নামমাত্র শাসক হিসেবে আছেন ঠিকই। কিন্তু ওনার ইতিহাস ওনাকে চোর, দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়েছে। প্রশাসন চালানোর অভিজ্ঞতা না থাকা মহম্মদ ইউনূস যদি সরকারের মাথায় বসেন, তবে দেশের এই পরিণতি হওয়াটাই স্বাভাবিক। চ্যাংড়া ছাত্র নেতাদের হাতে ক্ষমতা দিয়েছেন। দেশে শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে?

পাকিস্তানের মদতে ভারত-বিরোধিতায় যে পথে বাংলাদেশ হাঁটছে, কয়েকদিন পর পাকিস্তানের মতোই পরিণতি হবে বাংলাদেশের। ভারতের দয়ায় বেঁচে থাকা বাংলাদেশ নিজেদের পরিণতি বুঝতে পারছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলেন, যে উনি এতদিন পর কেন বলছেন? উনি এতদিন কেন চুপ করে ছিলেন? চারমাস ধরে ঘটনা ঘটছে। এতদিন বসে ছিলেন। এখন প্রধানমন্ত্রীর(PM) ঘাড়ে দোষ চাপাচ্ছেন, আর এখন ভোটের চিন্তার জন্য এই সব বলছেন। বিকেলের সদস্যতা অভিযানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি তন্ময় দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম