জরুরী পরিস্থিতিতে অস্ত্রোপচারে পুত্রসন্তানের জন্ম প্রতিবন্ধী তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : চিকিৎসকদের মানবিক চেষ্টা ও তৎপরতায় সাফল্যের নজির সরকারি হাসপাতালে। জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিলেন প্রতিবন্ধী তরুণী। ঘটনাটি ঘটেছে, নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।

জানা গিয়েছে, নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া এলাকার বাসিন্দা সন্তু সাঁতরা। তিনি একজন বিশেষভাবে সক্ষম। তাঁর স্ত্রী গঙ্গা মন্ডলও প্রতিবন্ধী। সন্তু সাঁতরার স্ত্রী অন্তঃসত্ত্বা। দুদিন আগেই বাড়িতে প্রসব যন্ত্রণা শুরু হয় তাঁর। কিন্তু স্ত্রীকে ওই অবস্থায় নিয়ে কী করবেন বুঝতে পারছিলেন না সন্তু। কোনওরকমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পবিত্র ব্যাপারী গঙ্গাকে দেখে সঙ্গে সঙ্গে ভর্তি করিয়ে নেন।

গঙ্গার শারিরীক অবস্থা দেখে সেখানেই তৈরি করা হয় মেডিক্যাল টিম। শুরু হয় চিকিৎসা। অস্ত্রোপচার করে গঙ্গা জন্ম দেন এক পুত্র সন্তানের জন্ম দেয়। চিকিৎসকের দক্ষতাতেই জন্ম হয় পুত্র সন্তানের। স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের অতি সক্রিয়তায় খুশি গৃহবধূ গঙ্গা মণ্ডল ও তার স্বামী সন্তু সাঁতরা। চিকিৎসক পবিত্র ব্যাপারী জানিয়েছেন, স্বামী স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হওয়ার কারণে খুবই সমস্যায় পড়েছিলেন। তাঁদের অন্যত্র পাঠানো হলে হয়রানির শিকার হতে হত তাদের। অস্ত্রোপচারে একটু ঝুঁকিপূর্ণ থাকলেও, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মা ও সন্তানের চিকিৎসার ক্ষেত্রে সবসময় পাশে থাকবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এর আগেও একাধিক জটিল অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়েছে অনেক প্রান্তিক মানুষদের। এবার এক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্ত্রপ্রচার করে মুখে হাসি ফোটাল পরিবারের।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর