রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ অপসারিত উপাচার্য  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নবান্ন-রাজভবন সংঘাতে নয়া মোড়। নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালের। এরপরেই তাঁকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেন রাজ্যপাল। আইনি পথে হাঁটবেন আশঙ্কা করাই হয়েছিল। এবার রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন সদ্য অপসারিত উপাচার্য সুহৃতা পাল।হাইকোর্টে এই মামলায় রাজভবন, স্বাস্থ্যসচিব, বিশেষ সচিব (স্বাস্থ্য), বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জেনারেলকে পক্ষ করেছেন তিনি। আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর।

অভিযোগ, ইউজিসি-এর নির্দেশিকা মেনে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয়নি। রাজভবনের বক্তব্য, সার্চ কমিটিতে ইউজিসি-এর কোন প্রতিনিধি ছিলনা।ফলে এই নিয়েই প্রশ্ন তোলেন রাজ্যপাল। তাই উপাচার্য এখনও পদে বহাল রয়েছেন ৭২ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছিলেন রাজ্যপাল। উপাচার্যের জবাবে সন্তুষ্ট না হয়ে উপাচার্যকে সরানোর কথা জানিয়ে দেন স্বাস্থ্যসচিবকে। এবার এই ঘটনার জল গড়াল হাইকোর্ট অবধি।

উল্লেখ্য গত জুলাই মাস থেকেই স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দিকে কড়া নজর রাজভবনের। ২৬ জুলাই রাজভবনের তরফে রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে হাইকোর্টের রায় উল্লেখ করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব উপাচার্য ইউজিসি-র নিয়ম মেনে নিয়োগ হননি তাঁদেরকে সরে যেতে হবে। এই কারণ দেখিয়েই অপসারণ করা হয় উপাচার্যকে।

হিন্দিকে ‘জাতীয় ভাষা’ বলার পরেই বিতর্কে শিবরাজকুমার! শেষমেশ ক্ষমা চেয়ে কী বললেন অভিনেতা?

লক্ষ্মীবারে এক ধাক্কায় ১,৫০০ টাকা কমল রুপো, গগনচুম্বী সোনা, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার