বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর, আটকে পড়ল বুনো হাতি   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গে লাগাতার চলছে বৃষ্টি। আর তাতে বাড়ছে জলস্তর। এই অবস্থায় এবার মাল ব্লকের তেশিমলার কাছে কুমলাই নদীতে আটকে পড়ল বুনো হাতি।  নদীর জল বেড়ে যাওয়ায় জঙ্গলে ফিরতে বেশ অসুবিধার মুখে পড়তে হয় হাতিটিকে। আর অন্যদিকে বুনো হাতিকে দেখেই চিৎকার করা শুরু করে দেয় সাধারণ বাসিন্দারা। তাতে ভয় পেয়ে হাতিটি কুমলাই নদীর ধারে চলে যায়।

জানা গিয়েছে, সোমবার রাতে খাবারের সন্ধানে হাতিটি তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় আসে। কিন্তু সকালে লাগাতার বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে থাকায় আর জঙ্গলে ফিরতে পারেনি হাতিটি। তাই বাধ্য হয়ে সে নদী-সংলগ্ন এলাকায় চলে যায়। তবে খবর পেয়ে বন দফতর দ্রুত হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে ভারী বৃষ্টিপাতের জেরে মাল ব্লকের লীস নদীর বাঁধ ভেঙে। জল ঢুকে গিয়েছে স্থানীয় এলাকার মধ্যে। চাষজমি আপাতত জলের তলায়। ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন সেচ দফতরের আধিকারিকরা। জোরকদমে চলছে বাঁধ মেরামতের কাজ। এছাড়াও কালিম্পং পাহাড়ে ভারী বৃষ্টি হলে যে কোনও মুহূর্তে ডুয়ার্সের লিস, ঘিস, চেল নদীর জলস্তর বাড়ছে। তাতে স্থানীয়দের মধ্যে বাড়ছে আতঙ্ক। আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল