কমিশনের তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম দেখার সহজ পদ্ধতি জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন আবারও দ্রুত পদক্ষেপ করে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে। ফলে রাজ্যের আরও বহু নাগরিক এখন জানতে পারবেন তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে কি না। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে কমিশন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে-এবার থেকে প্রায় প্রতিদিনই নতুন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। এর ফলে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন জানানোর জন্য পর্যাপ্ত সময় পাবেন।

তবে তৃতীয় তালিকা প্রকাশিত হলেও এখনও পর্যন্ত কতজনের নাম বাদ গিয়েছে বা মোট কতগুলি আবেদন নিষ্পত্তি হয়েছে, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে সংখ্যার দিক থেকে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: রাজ্যের আবহাওয়ায় পালাবদল! দক্ষিণে কমছে বৃষ্টি, উত্তরে ঝড়বৃষ্টির পূর্বাভাস

উল্লেখ্য, গত ২৩ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সময় কমিশন জানিয়েছিল যে প্রায় ২৭ লক্ষ নামের নিষ্পত্তি করা হয়েছে। সূত্র অনুযায়ী, এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম ‘ডিলিটেড’ তালিকায় ছিল। এরপর শুক্রবার গভীর রাতে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয় এবং তার পরের দিন অর্থাৎ শনিবার রাতেই তৃতীয় তালিকা প্রকাশিত হয়। এত দ্রুত তালিকা প্রকাশ হলেও, সংশ্লিষ্ট সংখ্যাগুলি নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। 

আপনার নাম তালিকায় রয়েছে কি না তা জানতে চাইলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তালিকা ডাউনলোড করতে হবে। সেখানে রাজ্য, বছর, রোল টাইপ, জেলা, বিধানসভা কেন্দ্র এবং ভাষা নির্বাচন করে ক্যাপচা পূরণ করলেই তালিকা দেখা যাবে।যদি কোনও কারণে নাম তালিকা থেকে বাদ পড়ে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এর জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে “Register in Electoral Roll” অপশনে গিয়ে “Under Adjudication submit Appeal of Individual” বিভাগে আবেদন জানাতে হবে। সেখানে নাম, EPIC নম্বর এবং ঠিকানা উল্লেখ করতে হবে।

এছাড়া কেন আবেদন করা হচ্ছে, তার বিস্তারিত কারণ ১০০০ শব্দের মধ্যে ব্যাখ্যা করতে হবে এবং আবেদনকারীর দাবি স্পষ্টভাবে জানাতে হবে। সমস্ত তথ্য পূরণ করার পর আবেদনপত্র সাবমিট করলেই প্রক্রিয়া সম্পন্ন হবে।

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২