চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উচ্চ মাধ্যমিকে প্রথমদিনই পরীক্ষা বাতিল এক পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিনিধি : উচ্চ মাধ্যমিকের প্রথমদিনই প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় বাতিল হল এক পরীক্ষার্থীর পরীক্ষা। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই ধরা পড়লেন ওই পরীক্ষার্থী। ফলে উচ্চ মাধ্যমিকে আর কোনও পরীক্ষা দিতে পারবে না ওই পরীক্ষার্থী।

শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম ভাষার পরীক্ষা। এদিন পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সামনে আসে। বেলঘরিয়ার এক স্কুলে একজন পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখে সংসদ। ইতিমধ্যে ওই পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওই পরীক্ষার্থীর বাকি সব পরীক্ষা বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের কাছ থেকে এই বিষয়ে জবাব তলব করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, পরীক্ষার্থীরা মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতর প্রবেশ করতে পারবেন না। সমস্ত সেন্টার ইচার্জ, ভেনু সুপারভাইজার, কাউন্সিল নমিনি, ইনভেজিলেটর সহ সকলের কাছে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছিল। কিন্তু তারপরও কীভাবে একজন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রের ভিতর মোবাইলে ছবি তুলতে পারল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রের ভিতর কীভাবে মোবাইল ফোন নিয়ে ঢুকল, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এক্ষেত্রেও পরীক্ষাকেন্দ্রের তরফে কোনও গাফিলতি ছিল কিনা, সেবিষয়টি খতিয়ে দেখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উল্লেখ্য, এর আগে মাধ্যমিক পরীক্ষা চলাকালীনও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বহু পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

‘আমার থেকে খুশি কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

‘আমার মুখোমুখি বসুন সাহস থাকলে’,‌ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

মেয়ে-জামাইয়ের কাছে সর্বস্ব হারিয়ে ঘরছাড়া মা, অভিযোগ দায়ের থানায়

‘UCC চালু হলে বেশি ক্ষতিগ্রস্থ হবে আদিবাসীরা’, ঝাড়গ্রাম থেকে সতর্কবার্তা অভিষেকের

‘বাড়ির মায়েদের স্বীকৃতি’,  ভোটপ্রচারে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন সিপিআইএম প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ