পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় পড়ল ভুয়ো ভোট, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন একটি অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ভোট দিতে গিয়ে এক মহিলা ভোটার দাবি করেন, ভোটকেন্দ্রে পৌঁছে তিনি জানতে পারেন তাঁর নামে আগেই ভোট পড়ে গেছে। ঘটনাটি সামনে আসতেই বুথ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে চরগোয়াল পাড়া এসএসকে স্কুলে অবস্থিত ১১৫ নম্বর বুথে। স্থানীয় বাসিন্দা মনোয়ারা খাতুন ভোট দিতে সেখানে পৌঁছন। তবে ভোটদানের জন্য নাম যাচাইয়ের সময় তিনি জানতে পারেন, ভোটার তালিকায় তাঁর ভোট ইতিমধ্যেই রেকর্ড হয়েছে বলে উল্লেখ রয়েছে। এই তথ্য জানার পর তিনি বিস্ময় প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। মনোয়ারা খাতুনের অভিযোগ, তিনি নিজে ভোট দিতে আসার আগেই তাঁর ভোট পড়ে যাওয়ার তথ্য দেখানো হয়। এরপর তিনি বুথে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে বিষয়টি জানান। তবে তাঁর দাবি, অভিযোগ জানানোর পরও তাৎক্ষণিকভাবে কোনও স্পষ্ট ব্যাখ্যা বা সমাধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: আমডাঙাতে বুথের ১০০ গজের মধ্যে জমায়েত হটাতে পুলিশের লাঠিচার্জ

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য বুথ এলাকায় উত্তেজনা তৈরি হয়। অন্যান্য ভোটাররাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভোটের দিনে এমন অভিযোেগ সামনে আসায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নজরেও ঘটনাটি আনা হয়েছে বলে সূত্রের খবর। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় রিপোর্ট সংগ্রহ করা হতে পারে। ভোটগ্রহণের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এই ধরনের অভিযোেগ সামনে এলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। তাই পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনার দাবি উঠেছে। 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে