চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্পত্তি নিয়ে ছেলেদের বিরোধে আটকে রইল বাবার শেষকৃত্য

নিজস্ব প্রতিনিধিঃ সন্তানকে মানুষ করতে বাবা-মা কঠিন লড়াইতে পিছপা হয়না। শত প্রতিকূলতার মধ্যেও সন্তানকে কোন মূল্যেই কষ্ট দেয়না বাবা-মা। অথচ সন্তান স্বাবলম্বী হলে বাবা-মায়ের যন্ত্রণা কয়জন বোঝে তা হয়তো সংখ্যায় নগণ্য। বাবা-মায়ের ঋণ শত চেষ্টাতেও মেটাতে পারেনা সন্তান। আবার তা প্রমাণিত। স্রেফ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তাই আটকে রইল বাবার সৎকার।  এই ঘটনা যেন বাবা-মায়ের প্রতি সন্তানের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। যে সন্তানকে লালন করতে বাবা-মা অর্থের জারিজুরি বিচার করেনা। অথচ সেই বাবার শেষকাজ থামিয়ে দিতে পারে সন্তানদের অর্থলোভ। এই নিকৃষ্ট ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের বাজকুল গ্রামে।

এই গ্রামেরই বাসিন্দা তেজেস্কর অধিকারী। বৃহস্পতিবার মৃত্যু হয় ৮৫ বছরের এই প্রৌঢ়ের। অথচ শেষকৃত্য হলনা শুক্রবার সন্ধ্যে পর্যন্তও। বৃদ্ধের দুই ছেলের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিবাদ। ফলে দিনভর মৃত বাবার দেহ সৎকার করলেননা দুই ভাই।

জানা গিয়েছে, বাজকুল বাসস্ট্যান্ডের কাছে কিছু সম্পত্তি ছিল মৃত বৃদ্ধের। তা ছোট ভাই বাবার কাছ থেকে লিখিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ বড় ভাইয়ের পরিবারের। অপরদিকে ছোট ভাইয়ের পরিবার অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে শেষকৃত্য আটকে রয়েছে।

সন্ধ্যে নামলেও মেটেনি বিবাদ। তাই মৃত্যুর পরও দিনভর পড়ে রইল দেহ। এই নক্কারজনক ঘটনা সত্যিই মানুষের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। অর্থ যখন বাবা হারানোর শোকের থেকেও বড় হয়ে ওঠে তখন সন্তান সমাজের কলঙ্ক হয়ে ওঠে বলেই মতামত ওয়াকিবহাল মহলের।    

Published by:

Share Link:

More Releted News:

LIVE

মাথাভাঙায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

ফের বিজেপির প্রচারে বাধার অভিযোগ, প্রতিবাদে অবস্থান  বিক্ষোভ বনগাঁ উত্তরের পদ্ম প্রার্থীর

ভোটের ময়দানে মহিলা ঢাকিদের তালে টাকিরোডে জমজমাট তৃণমূলের প্রচার

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ