‘গরু’ নিয়ে মন্তব্যের জেরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে FIR

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন-এর সাম্প্রতিক সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতেই নতুন বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর বিরুদ্ধে ‘উস্কানিমূলক মন্তব্য’ এবং ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা’র অভিযোগে করিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা গোলক বিশ্বাস। ঘটনাটিকে ঘিরে নদিয়ার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, বিতর্কের সূত্রপাত ১৬ মে মহুয়া মৈত্রের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে তিনি পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন, ১৯৫০-এর সাম্প্রতিক সরকারি নির্দেশিকাকে কঠোর ভাষায় সমালোচনা করেন। তাঁর অভিযোগ, এই পদক্ষেপে গোহাট ও পশু ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং বহু মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন। একই সঙ্গে তিনি কেন্দ্রের নীতিরও সমালোচনা করেন। এই মন্তব্যের কড়া বিরোধিতা করেন করিমপুরের বিজেপি বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ। বিজেপি বিধায়ক পাল্টা জবাব দিয়ে বলেন, সরকারি নির্দেশিকায় কোথাও পশুর হাট বন্ধ করার কথা বলা হয়নি। প্রসাশনের উদ্দেশ্য সীমান্ত দিয়ে গরু পাচার রোধ করা। তিনি প্রশ্ন তোলেন, মহুয়া মৈত্রের বক্তব্যে কি চোরাকারবারিদের স্বার্থ রক্ষা পাচ্ছে?   

আরও পড়ুন: বাম জমানার বিতর্কিত রেল প্রকল্প বন্ধ করে দিল কেরলমের কংগ্রেস সরকার

ঘটনার পেছনে আরও একটি রাজনৈতিক কারণ রয়েছে। কয়েকদিন আগে গোলক বিশ্বাস সামাজিক মাধ্যমে মহুয়া মৈত্রকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন। সেই ঘটনার জেরে সাংসদ আগেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন। গোলক বিশ্বাসের দাবি, এই অভিযোগ সেই ঘটনারই প্রতিক্রিয়া। বিজেপির পক্ষ থেকে মহুয়া মৈত্রের করা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর! আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার

দোকানের মতো মুচমুচে আলু-কচুরি এবার ঘরেই! রইল সহজেই বানানোর রেসিপি