পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

গোসাবার বেলতলি এলাকায় ফাঁকা মাঠের মাঝখানে থাকা একটি পুকুরে নিজের মেয়েকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন পুকুরের মালিক আমজেদ সর্দার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালি বাসন্তীর পর এবার গোসাবা! প্রতিদিনের মতো পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন মেয়ে আর বাবা। কিন্তু জলে নামতেই মেয়ের পায়ে কিছু একটা ঠেকে। স্তম্ভিত হয়ে জল থেকে তা তোলার চেষ্টা করেন তাঁরা। তুলেও ফেলেন। কিন্তু জিনিসটি হাতে তুলতেই মাথায় হাত তাঁদের। যা দেখল, চোখকেও বিশ্বাস করতে পারেন নি। পুকুরের ভিতরে কিনা আগ্নেয়াস্ত্র? ঘটনাটি জানিজানি হওয়া মাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থানার অন্তর্গত পাঠানখালি বেলতলা এলাকায়।

ইতিমধ্যেই পুলিশ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে। সেটি একটি ছোট দেশি রিভলভার ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আজ রবিবার (১৪ জুন), গোসাবার বেলতলি এলাকায় ফাঁকা মাঠের মাঝখানে থাকা একটি পুকুরে নিজের মেয়েকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন পুকুরের মালিক আমজেদ সর্দার। মাছ ধরার সময়ে আমজাদের মেয়ের পায়ে কিছু একটা বাধে। সেটিকে তুলতেই তাঁরা দেখতে পান প্লাস্টিকে মোড়ানো একটি বন্দুক। সঙ্গে সঙ্গে গোসাবা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্দুকটি উদ্ধার করে।

এরপর পুলিশ তল্লাশি শুরু করে ওই পুকুরে। আশেপাশের পুকুরেও তল্লাশি চালানো হয়। কিন্তু কোথাও আর কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছেন পুলিশ। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল, তা জানতেই এখন তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, ভোট পরবর্তীতে পুলিশি ধড়পাকড় এড়াতে এবং প্রমাণ লোপাটের জন্যে দুষ্কৃতীরাই ওই পুকুরে আগ্নেয়াস্ত্রটি ফেলে দিয়ে গিয়েছে। এদিকে গত বৃহস্পতিবার দুই বাহিনীর যৌথ অভিযানে সন্দেশ খালির ন্যাজাট থানার খড়িহাট শিরিষতলার একটি পুকুর থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করা হয়। এর কয়েকদিন আগে সন্দেশখালির মণিপুর পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের মেছোভেড়ির পুকুর থেকে তল্লাশি চালিয়ে ৫টি বন্দুক ও ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল।

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গণপিটুনিতে হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাল দেরাদুন, রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির

দুপুরের মেনুতে আনুন বদল, বানিয়ে ফেলুন বিটরুট ডাল ঢোকলি