নির্বাচনী সভা করতেও লাগবে OC’র অনুমতি, শুরু বিতর্ক

অভিযোগ উঠেছে বিরোধীদের আসলে কোনও প্রচার সভাই করতে না দেওয়ার ছক কষেই এই পদক্ষেপ করা হয়েছে শাসক দলের অঙ্গুলিহেলনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে হামেশাই দেখা যায় শাসক দলের সভার অনুমতি দিতে বিন্দুমাত্র কালক্ষেপ করে না রাজ্যের পুলিশ প্রশাসন(Police Administration), অথচ সেই সভারই(Meeting) অনুমতি বিরোধীরা চাইলে তখন তা নিয়ে বিস্তর টালবাহানা চলে। কোথাও অনুমতি দিলেও তা পরে প্রত্যাহার করা হয়, আবার কোথাও তা দেওয়াই হয় না। দিলেও তা দেওয়া হয় একদম শেষ মুহুর্তে। সঙ্গে জুড়ে দেওয়া হয় গুচ্ছের শর্ত। সভার অনুমতি পেতে বিরোধীদের বার দারে দৌড়াতে হয় আদালতে। এবার সেই একই ছবি দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) মধ্যেও। কেননা রাজ্য নির্বাচন কমিশন সভা করা নিয়ে যে গাইডলাইন বেঁধে দিয়েছে তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সভার অনুমতি দেওয়া হবে কী হবে না তা স্থানীয় এলাকার থানার OC-দের হাতে ছেড়ে দেওয়ায় এখন অভিযোগ উঠেছে বিরোধীদের আসলে কোনও প্রচার সভাই করতে না দেওয়ার ছক কষেই এই পদক্ষেপ করা হয়েছে শাসক দলের অঙ্গুলিহেলনে।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময়সীমা বাড়তে পারে

পঞ্চায়েত ভোটের প্রচার নিয়ে রাজ্য পুলিশকে ১৬ দফা নির্দেশাবলি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই নির্দেশিকাতেই সভা-সমিতির অনুমোদনের ক্ষেত্রে স্থানীয় থানার OC-দের হাতেই পুরো বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ, সভার অন্তত ৩ দিন আগে দলীয় বা প্রার্থীর প্যাডে থানায় আবেদন করতে হবে। কোনও প্রার্থী একটি থানা এলাকায় দিনে ৩টির বেশি সভা করতে পারবেন না। দু’টি সভার মধ্যে অন্তত ৩০০ মিটারের ব্যবধান থাকবে। আগে গেলে আগে অনুমতি মিলবে। তবে আবেদন জমা দিলেও OC’র অনুমতি ব্যতীত সভা করা যাবে না। অনুমতির ক্ষেত্রে থানায় পৃথক রেজিস্টার থাকবে। মাইক ব্যবহারের ক্ষেত্রে SDO বা BDO-র অনুমতি লাগবে। মিছিল করে দোরে-দোরে প্রচার করা যাবে না। তবে প্রার্থীর সঙ্গে কত জন থাকলে ‘মিছিল’ বলা হবে, তা লেখা নেই নির্দেশিকায়।

আরও পড়ুন অশান্তির ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব, চেয়ে পাঠানো হল রিপোর্ট

ঘটনা হচ্ছে এর আগে কোনও নির্বাচনেই এই ধরনের কোনও নির্দেশনামা দেখা যায়নি যেখানে সভা করতে গেলে পুলিশের OC’র অনুমতি নিতে হবে বা মাইক ব্যবহারের ক্ষেত্রে SDO বা BDO-র অনুমতি লাগবে। স্বাভাবিক ভাবেই বিতর্ক দানা বাঁধছে। এমনকি এই নিয়ে আদালতে মামলা দায়েরও হতে পারে বলে অনেকেই মনে করছেন। পুলিশ হোক বা প্রশাসন, শাসক দলের কোনও সভার অনুমতি বা সেখানে মাইক ব্যবহারের অনুমতি যে তাঁরা আটকে রাখবেন না তা সবাই জানেন ও বোঝেন। কিন্তু যাবতীয় বিধিনিষেধ আরোপিত হচ্ছে বিরোধিদের ওপরেই। হয়তো এটাই দেখা যাবে যে বিরোধিরা সভা করার অনুমতি চেয়েও পাবে না, মাইক ব্যবহারের অনুমতি চাইলেও তা মিলবে না। মিললেও ১০০টা ঘটনার মধ্যে হয়তো ৫-৬টায় অনুমতি মিলবে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান