কোচবিহারে ভরা বাজারে ঢুকল বেপরোয়া ডাম্পার, মৃত্যু ৪ জনের

ভরা বাজারে ঢুকে পড়ল বেপরোয়া ডাম্পার। আর সেই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ৪ জন ব্যক্তির। আহত হয়েছেন কম করে ১০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরা বাজারে ঢুকে পড়ল বেপরোয়া ডাম্পার। আর সেই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ৪ জন ব্যক্তির। আহত হয়েছেন কম করে ১০ জন। শনিবার বিকেল ৫টার সময় কোচবিহার জেলার মারুগঞ্জের একটি বাজারে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছ। ঘটনার পর থেকে পলাতক ডাম্পারের চালক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে কোচবিহারের মারুগঞ্জের বাজারে ভিড় ছিল। এমন সময় আচমকা একটি ডাম্পার বেপরোয়াভাবে ঢুকে পড়ে ওই বাজারে। ধাক্কা মারে বহু মানুষকে। ধাক্কার জেরে মৃত্যু হয় এক শিশু-সহ ৪ জন ব্যক্তির। স্থানীয়রা জানান, ডাম্পারটি তুফানগঞ্জের দিক থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই যাওয়ার পথে মারুগঞ্জের বাজারে সরাসরি বেশ কয়েকটি দোকানে ঢুকে যায়। বাজারের প্রায় ১০টি দোকান ভেঙে গিয়েছে বলে জানান স্থানীয়রা। ডাম্পারের ধাক্কার পর আশঙ্কাজনক অবস্থায় আহতদের কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে এবং তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১ শিশু-সহ এখনও পর্যন্ত মোট ৪ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় মানুষজন ও পুলিশ।

কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে দু জনের মৃতদেহ পৌঁছেছে। অন্যদিকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে দুজনের দেহ রয়েছে বলে জানা গিয়েছে। কম করে ১০ জন এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ডাম্পার চালক ঘটনার পর থেকে বেপাত্তা। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় সে ডাম্পার চালাচ্ছিল কি না তা এখনও জানা যায়নি। অভিযুক্ত ডাম্পার চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনিতে ধস! মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু, চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!