লক্ষ্মীপুজোয় বাজার আগুন, পুজোর আয়োজনে নাজেহাল বাঙালি

Share:

নিজস্ব প্রতিনিধি : মা দুর্গার বিদায়ের পরে আসছেন ধনদেবী মা লক্ষ্মী। কোজাগরী পূর্ণিমায় পূজিত হবেন মা। মায়ের পুজোর আয়োজনে কোথাও কোনও ফাঁক রাখতে রাজি নয় বাঙালিরা। সোমবার ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা করবে বাঙালি গৃহস্থ। এই সময়েই বাজারে যেন আগুনের ছোঁয়া। বাজার এখন অগ্নিমূল্য। ফল ফুল থেকে শুরু করে পুজোর সামগ্রীর দামে হাত দেওয়াই দুষ্কর হয়ে উঠেছে।

আপেল কোথাও ১৫০ টাকা, কোথাও ২০০ টাকা। শ্যামবাজার, মানিকতলা, লেকমার্কেট, বালিগঞ্জ, শোভাবাজার, বাগবাজার, বাতিবাগান, যদুবাবুর বাজার, আশুবাবুর বাজারে গেলে ফুল ফল সব্জিতে খুব বেশি ফারাক নেই। ফলে হাতে ছ্যাঁকা লাগলেও মায়ের পুজোয় সাধ্যমতো দামেই জিনিসপত্র কিনছে বাভালি। শাঁকালু ১০০ টাকা কেজি, ন্যাসপাতি ১৫০ টাকা, বেদানা ২৫০ টাকা, পেয়ারা ১২০ টাকা, আনারস প্রতি পিস ৮০ টাকা, মৌসুম্বি দু’তিন পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাতাবি লেবু প্রতি পিসের দাম পড়ছে ৩৫ থেকে ৪০ টাকা। ঘটের ছোট ডাব একটির দামই ৫০-৬০ টাকা। লক্ষ্মীপুজোতে পদ্মের চাহিদাও তুঙ্গে। প্রতি পিস পদ্মফুল খুচরো বাজারে বিক্রি হয়েছে ২০-২৫ টাকায়। আজ তা ৩০-৩৫ টাকা। কুচো ফুল কিনতে গিয়েও নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তবে পটল, ফুলকপি, বেগুনের দামটাই বেশি বেড়েছে। অন্যান্য সব্জির দামে খুব বেশি প্রভাব পরেনি।

পুজোতে অনেক পরিবারেই ভোগ দেওয়ার নিয়ম রয়েছে। আয়োজনে কাঁটছাট করা হলেও খুব বেশি করা সম্ভব হয়না। এরফলে বাজারে গিয়ে নাজেহাল হতে হচ্ছে আম বাঙালিকে। শহর কলকাতার সকল বাজারেই রবিবার রাত থেকেই ছিল ভিড়। সোমবার সকালেও সেখানে ভিড় লক্ষ্য করা গিয়েছে। ফুল ফল সব্জি বাদেও পুজোর জন্য আনুষাঙ্গিক আরো অনেক জিনিস থাকে। নাড়ু, মোয়া, উপরা সহ বহু জিনিস কিনতে পাওয়া যায়। সেগুলোতেও হাত লাগানো যাচ্ছে না।

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস