৩ দিনের ধর্মঘটে ট্যাঙ্কার চালকরা, জ্বালানি সরবরাহে ধাক্কা

এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পেট্রোল পাম্পগুলিতে বাইক, স্কুটি, গাড়ির লাইন চোখে পড়ছে পেট্রোল বা ডিজেল নেওয়ার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের নয়া আইনে ক্ষোভ ছড়িয়েছে ট্রাক চালক থেকে বাস চালকদের মধ্যে। তাই এদিন থেকেই ৩ দিনের টানা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। সেই ধর্মঘটে এবার যোগ দিলেন দেশের রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার(Nationalized Oil Company) ডিপোর ট্যাঙ্কার চালকরাও(Tanker Drivers)। বাংলাতেও(Bengal) সেই ধর্মঘট(Strike) চলছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা থানার রাজবাঁধে থাকা ৩টি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ডিপোর ট্যাঙ্কার চালকরা এদিন থেকে হরতাল শুরু করেছেন। আর তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জ্বালানী সরবরাহের ক্ষেত্রে বড়সড় আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি বৃহত্তর কলকাতা(Greater Kolkata) এলাকাতেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তার জেরেই এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) জেলায় জেলায় পেট্রোল পাম্পগুলিতে বাইক, স্কুটি, গাড়ির লাইন চোখে পড়ছে পেট্রোল বা ডিজেল নেওয়ার জন্য।  

কী বলছেন ধর্মঘটে যোগ দেওয়া ট্রাক, বাস ও ট্যাঙ্কার চালকরা? তাঁদের দাবি, কেন্দ্র সরকার যে আইন এনেছে তা যদি মানতে হয় তাহলে রাস্তায় গাড়ি চালানোই যাবে না। রাস্তায় গাড়ি চালাতে গেলে চালকদের মানতে হবে কেন্দ্রের নয়া নিয়ম। দুর্ঘটনা ঘটলে চালকদের জেলও হবে। পাশাপাশি জরিমানা হিসেবে গুনতে হবে লাখ লাখ টাকা। নতুন আইনে চালকদের প্রতি অবিচার করা হচ্ছে বলে অভিযোগ। তাই যতদিন না কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে, ততদিন তাঁদের আন্দোলন চলবে। 

এদিন থেকে রাজবাঁধে থাকা ৩টি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ডিপোর ট্যাঙ্কার চালকরা সকাল থেকেই ধর্মঘট শুরু করেছেন। আর তার জেরে দক্ষিণবঙ্গজুড়ে জ্বালানীর সংকট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। সব থেকে বেশি প্রভাবিত হতে চলেছে দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলায়। প্রভাব পড়তে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা জেলাতেও। জানা গিয়েছে রাজবাঁধে এদিন প্রায় হাজারের কাছাকাছি ট্যাঙ্কার চালকরা ধর্মঘটে যোগ দিয়েছেন। সেই সঙ্গে চলছে ডিপোর সামনে বিক্ষোভও।

বয়স মাত্র ৭ মাস, কেমন দেখতে হয়েছে ভিকি-ক্যাটরিনার পুত্র বিহান? খোলসা করলেন দাদু

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২