চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিনের পর দিন পড়ানোর নামে নাবালিকাকে যৌন হেনস্থা, ধৃত গৃহশিক্ষক

নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা: এলাকার কচিকাঁচাদের নিজের বাড়িতে পড়ানোর নামে দীর্ঘদিন ধরে যৌনহেনস্থা করে আসছিলেন গৃহশিক্ষক।৯ বছরের এক নাবালিকার সাথেও এমনটি ঘটানোর পর ওই নাবালিকা বাড়িতে মাকে বলতেই থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ পেয়ে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানা এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম নয়ন বিশ্বাস(Nayan Biswas) । বাড়ি গাইঘাটা থানা(Gaighata P.S.) এলাকায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ৯ বছরের নাবালিকা মেয়ে নয়নের কাছে টিউশন পড়ে। রোজকার মতো পড়তে গেলে এদিন ওই নাবালিকাকে একা ঘরে যৌন হেনস্থা করে ।পরে ওই নাবালিকা বাড়ি গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে। এরপরই সোমবার পরিবার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।  অভিযোগে পেয়ে পুলিশ ওই অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেফতার করে। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) পেশ করা হলে বিচারক অভিযুক্তের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন সকলে।

গৃহবধূকে ধর্ষণ:–ঠান্ডা পানীয়তে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ । ঘটনার ভিডিও তুলে ব্ল্যাকমেইল করে লাগাতার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ব্যবসায়ীর বিরুদ্ধে । এমনই চাঞ্চল্যকর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। | ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায়।  পুলিশ জানিয়েছে ধৃতর নাম রাজু বিশ্বাস ।

Published by:

Share Link:

More Releted News:

চারজন বাউন্সারকে সঙ্গে নিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী, মহারাষ্ট্র থেকে বাংলায় কেন?‌

‘১০ হাজার ভোট ডাউন দেব’, কার্যালয়ে বসেই দলীয় প্রার্থীকে হারানোর ছক তৃণমূল নেতার

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

মালদার তিনটি ডিসি আর সি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা

হুডখোলা গাড়িত চেপে ভোটপ্রচারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ