মানবিক, হাসপাতালের রোগীদের কাছে গিয়ে খাবার দিলেন পুলিশকর্তা

ভাত, রুটি, ডাল, সবজি, বিশুদ্ধ পানীয় জল রোগীদের মধ্যে নিজে বিলি করছেন পুলিশ কর্তা। তাও নিজের পকেটের টাকা থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও পাওয়া গেল পুলিশের (Police) মানবিক পরিচয়। নিজের টাকা থেকে হাসপাতালের রোগীদের কাছে গিয়ে খাবার বিলি করলেন পুলিশকর্তা। কান্দি এলাকার ঘটনা। নিজের কাজের বাইরে গিয়ে মানুষের পাশে এভাবে দাঁড়ানোয় আপ্লুত রোগী ও তাঁদের পরিবার। প্রশংসা করছেন স্থানীয়রা। আর পুলিশকর্তার কাজ নেট মাধ্যমেও ভাইরাল। তাঁকে কুর্ণিশ জানাচ্ছে নেট দুনিয়া।

কান্দি মহকুমার বড়ঞা থানার ওসি (OC) দেবদাস বিশ্বাস। তিনিই নজির গড়েছেন। বৃহস্পতিবার সকালে বড়ঞা গ্রামীণ হাসপাতালে যান তিনি। একাধিক ওয়ার্ডে ঘুরে ঘুরে খাবার বিলি করেন তিনি। তবে হঠাৎ হাসপাতালে রোগীদের ওয়ার্ডে পুলিশকর্তাকে ঢুকতে দেখে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তারপর পুলিশের ভূমিকা দেখে আপ্লুত সকলে। ভাত, রুটি, ডাল, সবজি, বিশুদ্ধ পানীয় জল রোগীদের মধ্যে নিজে বিলি করছেন পুলিশ কর্তা। তাও নিজের পকেটের টাকা থেকে।

তবে ওসি কী বলছেন? দেবব্রত বিশ্বাস বলেন, রাজ্য সরকার সর্বদা মানুষের পাশে থেকে একাধিক পরিষেবা দিচ্ছেন। তিনি শুধু একবেলা নিজের সাধ্যমত খাবার দিয়েছেন। এটা তাঁর কর্তব্য বলেও বলেন তিনি।

এই প্রসঙ্গে গ্রামীণ হাসপাতালের (Hospital) পক্ষ থেকে বলা হয়, প্রথমে তাঁরা ভেবেছিলেন পুলিশ কোনও তদন্তে এসেছে। তারপর এই ভূমিকায় পুলিশকর্তাকে দেখে সকলেই তাঁকে স্যালুট জানাচ্ছেন। রোগী ও তাঁদের পরিজনদের কথায়, হঠাৎ হাসপাতালের সব ওয়ার্ডে পুলিশকে ঢুকতে দেখে চমকে উঠেছিলেন সবাই। তারপর ওসির কাজ দেখে সকলেই বিগলিত। ভারপ্রাপ্ত মহকুমা স্বাস্থ্য আধিকারিক বলেন, পুলিশ আধিকারিকের এই ভূমিকা দৃষ্টান্ত হয়ে থাকবে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা