দুর্নীতির অভিযোগে হলদিয়ার তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দলের কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির অভিযোগে চরম অস্বস্তিতে হলদিয়ার তৃণমূল শিবির। শনিবার রাত প্রায় ৮ টা নাগাদ দুর্গাচকে তৃণমূল বিধায়িকা তাপসী মন্ডলের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশ কর্মী সমর্থক। আচমকা এই বিক্ষোভে শিল্পনগরী এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্লোগান, ক্ষোভ আর অভিযোগে মুখর হয়ে ওঠে বিধায়িকার বাড়ির গেটে চত্বর।

বিক্ষোভকারীদের অভিযোগ, হলদিয়ার একটি শিল্প কারখানায় স্থানীয় যোগ্য কর্মীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগে মদত দিচ্ছেন বিধায়িকা। তাঁদের দাবি, এলাকার বহু যুবক কাজের আশায় দিনের পর দিন ঘুরলেও কোনও সুযোগ পাচ্ছেন না। অথচ বিধায়িকার ঘনিষ্ঠ মহলের মাধ্যমে বাইরে থেকে লোক এনে চাকরি দেওয়া হচ্ছে, যার বিনিময়ে মোটা অঙ্কের টাকা লেনদেন হচ্ছে। এই অভিযোগ ঘিরেই ক্ষোভ উগরে দেন তৃণমূলেরই কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন: দুটি পার্টি অফিস রয়েছে, এবার মধ্য কলকাতায় নয়া ভবন খুঁজতে মরিয়া বিজেপি, কেন এমন উদ্যোগ?‌

উল্লেখ্য, তাপসী মণ্ডল যখন বিজেপিতে ছিলেন, সেই সময়েও তাঁর বিরুদ্ধে একাধিকবার নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরবর্তীতে দলবদল করে তৃণমূলে যোগ দেওয়ার পরেও শিল্পাঞ্চলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। শনিবারের এই নজিরবিহীন বিক্ষোভে ফের সেই পুরোনো অভিযোগই সামনে এল।

বিক্ষোভকারীরা স্পষ্ট ভাষায় জানান, দলীয় পরিচয় যাই হোক না কেন, দুর্নীতির সঙ্গে কোনও আপস করা হবেনা। তাঁদের দাবি, তাপসী মণ্ডলের বিরুদ্ধে অবিলম্বে দলীয় স্তরে তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। যদিও এই ঘটনার বিষয়ে শনিবার রাত পর্যন্ত বিধায়িকার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নিজেদের দলের বিধায়িকার বাড়ির সামনে দলেরই কর্মীদের বিক্ষোভ রাজ্য রাজনীতিতে নতুন করে প্রশ্ন তুলে দিল।

ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামিকাল স্কুল-কলেজে ছুটির ঘোষণা

কালীঘাটে মমতার বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী , ব্যারিকেড দিয়ে ঘেরা হল এলাকা

জন্মদিন পালনের জন্য জোর করে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন পার্থ ভৌমিক!

ইউরোপিয়ান ফাঁড়া কাটিয়ে জয়ের লক্ষ্যে ব্রাজিল, হাল ছাড়তে নারাজ নরওয়ে

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী