চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০০ দিনের কাজ মামলায় কেন্দ্র ও রাজ্যের হলফনামা তলব করল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ, ১০০ দিনের কাজের জন্য কেন্দ্র প্রাপ্য বরাদ্দ দেয়নি রাজ্যকে। অন্যদিকে, এই প্রকল্পে রাজ্যের বিরদ্ধে আনা হয়েছে দুর্নীতির অভিযোগ। সোমবার কলকাতা হাইকোর্টে ছিল এই মামলার শুনানি। আদালতের (HC) নির্দেশ, কেন্দ্র এবং রাজ্যকে জমা দিতে হবে হলফনামা।

হাইকোর্টের নির্দেশ, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে। প্রসঙ্গত, এই মামলার পরবর্তী শুনানি ওই দিনই। উল্লেখ্য, রাজ্যের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, হলফনামায় রাজ্য তার সমস্ত বক্তব্য উল্লেখ করবে। হলফনামা জমা দেওয়ার জন্য রাজ্যের পক্ষ থেকে ২ সপ্তাহ সময় চাওয়া হয়েছিল।

সম্প্রতি কেন্দ্র ঘোষণা করেছিল, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাজ্যকে দেওয়া হবে ৫৮৪ কোটি টাকা।এর আগে জল মিশন প্রকল্পে রাজ্য পেয়েছে ১ হাজার কোটি টাকা। জিএসটি থেকে পাচ্ছে ৮ হাজার কোটি টাকা। উল্লেখ্য, জিএসটি থেকে কেন্দ্র আদায় করেছে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। আবাস যোজনায় রাজ্য পেয়েছে ৮ হাজার ২০০ কোটি টাকা। তবে অন্যদিকে আটকে বহু প্রকল্পের টাকা। সেই তালিকার মধ্যে রয়েছে ১০০ দিনের কাজ।

Published by:

Share Link:

More Releted News:

সালানপুরে বলিউডের প্রবীণ অভিনেত্রী মন্দাকিনীর রোড’শো ঘিরে জন জোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ