দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রেক বাইন্ডিং! বিকল ডাউন বর্ধমান লোকাল, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া : চাকা জ্যাম হয়ে শনিবার সাতসকালে ট্রেন বিভ্রাট। অফিস টাইমে নাজেহাল যাত্রীরা। বাধ্য হয়ে যাত্রীদের অন্য ট্রেনে ওঠার ব্যবস্থা করা হয়। হুগলির চুঁচুড়ায় এই ঘটনায় ক্ষুব্দ নিত্যযাত্রীরা। দেরি হওয়ার কারণে ভিড়ও হয়েছে। পাশাপাশি প্রবল গরমেও নাজেহাল হতে হচ্ছে মানুষকে। 

জানা গিয়েছে, শনিবার সাতসকালে চুঁচুড়া স্টেশনে ঢোকার কথা ডাউন বর্ধমান লোকালের। হুগলি ছাড়ানোর পরেই ট্রেনটির চাকা জ্যাম হয়ে যায়। যারফলে ট্রেন আর এগোতে পারেনি। ৩০ মিনিটের বেশি সময় ট্রেনটি সেখানেই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে চুঁচুড়া স্টেশনেও ভিড় বাড়তে থাকে।  ক্ষোভ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চতুর্থ শনিবার হওয়ায় অনেকের অফিস ছুটি থাকে। কিন্তু বহু পড়ুয়া থেকে শুরু করে অনেকেই শনিবার বাড়ি ফেরেন। তারজন্য অনেকেই এই ট্রেনে ওঠেন। কিন্তু ট্রেন আটকে যাওয়ায় দেরি হতে থাকে। এতেই স্টেশনে যেমন ভিড় বাড়ে, তেমন ডাউন বর্ধমান লোকালে থাকা যাত্রীরাও নাজেহাল হয়ে পড়েন। 

যাত্রীরা নেমে ডান ব্যান্ডেল লোকাল ধরেন। ব্যান্ডলে লোকালটিও নির্ধারিত সময়ের পনেরো মিনিট পর চুঁচুড়ায় ঢোকে। রেল সূত্রে খবর,পরে ব্রেক বাইন্ডিং অর্থাৎ চাকা ঠিক করে ডাউন বর্ধমান লোকালটি হাওড়ার দিকে রওনা দেয়। কিন্তু সকালের দিকে বেশ কিছুক্ষণ ট্রেনের এই চাকা বিপত্তির জেরে সাময়িক ভোগান্তিতে পরেন যাত্রীরা। সমস্ত ট্রেনই কিঠুটা দেরিতে চলেছে। পরে ডাউন বর্ধমান লোকালটিকে রওনা করানোর পরে পরিষেবা ঠিক হয়েছে। হঠাৎ করে ব্রেক বাইন্ডিংয়ের ঘটনা কীভাবে ঘটল, তার জন্য গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে রেল। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

জঙ্গিপুরে বিকল সিসি ক্যামেরা! ‘টেকনিক্যাল নয়, দিল্লির চক্রান্ত’— বায়রনের অভিযোগে চাঞ্চল্য

হলদিয়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, সাতসকালে তীব্র চাঞ্চল্য এলাকায়

বড় দুর্ঘটনার কবলে বীরবাহা হাঁসদার পাইলটকার, কেমন আছেন তৃণমূল প্রার্থী ?

সবজি বাজারেই চাষি-ক্রেতাদের সঙ্গে জনসংযোগ তৃণমূল প্রার্থী দেবাংশুর

চুঁচুড়ায় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ ঘিরে তুলকালাম, পরিচয়পত্র সংগ্রহের অভিযোগে বিজেপিকে ঘিরে বিক্ষোভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ