হলদিয়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, সাতসকালে তীব্র চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: শনিবার ভোরবেলায় পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভবানীপুর থানার অন্তর্গত ১১৬ নম্বর জাতীয় সড়কের পাশে মাইতি মোড় সংলগ্ন একটি কলাবাগান থেকে দেহটি উদ্ধার করা হয়। সকালে স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত পুলিশকে খবর দেন।

স্থানীয়দের দাবি, ভোরের দিকে কয়েকজন পথচলতি মানুষ কলাবাগানের মধ্যে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা বুঝতে পারেন, ওই ব্যক্তি মৃত এবং তাঁর শরীরে রক্তের দাগ রয়েছে। খবর পাওয়ার পর ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।

আরও পড়ুন: বড় দুর্ঘটনার কবলে বীরবাহা হাঁসদার পাইলটকার, কেমন রয়েছেন তৃণমূল প্রার্থী ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট এবং কালো ফুলহাতা শার্ট। তাঁর হাতে একটি ধাতব বালা ছিল, যা থেকে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দেহে বিশেষ করে গলার অংশে আঘাতের চিহ্ন এবং ধারালো অস্ত্রের কোপের মতো ক্ষত দেখা গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিতভাবে খুনের পর দেহটি নির্জন স্থানে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।

ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় সাধারণত ভোরে অনেকেই হাঁটতে বের হন। এমন পরিস্থিতিতে দেহ উদ্ধারের ঘটনা তাঁদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং দেহ উদ্ধারের স্থান ও আশেপাশের এলাকা থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখে দ্রুত ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন।

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?