পঞ্চায়েত ভোটের মুখে চুক্তিভিত্তিক হোমগার্ড নিয়োগ

পঞ্চায়েত নির্বাচনের মুখে পশ্চিম মেদিনীপুরে চুক্তিভিত্তিক হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়ে গেল রাজনৈতিক বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিল-মে মাসে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক তার আগে কার্যত সেই ভোটের মুখে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলায় ১০০টি পদে চুক্তিভিত্তিক হোমগার্ড(Contructual Home Guard) নিয়োগের পথে হাঁটা দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিতও হয়েছে। সেখানেই বলা হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণের জন্য জেলার ১৮টি থানায় মোট ১০০টি পদে চুক্তিভিত্তিক হোমগার্ড নেওয়ায় হবে। যারা এই পদে নিয়োগ হবেন তাঁদের দৈনিক ৫৬৫ টাকা করে ভাতা দেওয়া হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সী পুরুষ ও মহিলারা ওই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে শুধু যে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দারাই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন তা নয়। অন্য জেলার প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। যারা নিয়োগ হবেন তাঁরা ৪ মাসের জন্য নিয়োগ হবেন। মার্চ মাস থেকে জুন মাস অবধি তাঁদের কাজ দেওয়া হবে।

আরও পড়ুন পুরুলিয়ায় ২০০ কোটির গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

জেলা পুলিশ প্রশাসনের তরফে জানা গিয়েছে, এই চুক্তিভিত্তিক হোমগার্ড পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের নিজ নিজ আবেদন নিজ নিজ থানায় গিয়ে জমা দিতে হবে। অনান্য জেলার প্রার্থীরা জেলার যে কোনও থানায় গিয়ে আবেদন জমা দিতে পারবেন। তবে সেই আবেদন ১৭ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। যারা আবেদন করবেন তাঁদের নূন্যতম অষ্টম শ্রেনী পাশ হতে হবে। সেই সঙ্গে বাংলায় লিখতে ও বলতে পারা বাধ্যতামূলক। ইচ্ছুক প্রার্থীদের তাঁদের আবেদন পত্রের সঙ্গে ভোটার কার্ড(Voter Card) ও আধার কার্ড(Aadhar Card) সহ অনান্য নথির প্রতিলিপি জমা দিতে হবে। আবেদনকারী পুরুষ হলে তাঁর নূন্যতম উচ্চতা ১৬০সেমি ও ওজন ৫১কেজি হতে হবে। আবেদনকারী মহিলা হলে নূন্যতম উচ্চতা ১৫২সেমি ও ওজন ৪৪ কেজি হতে হবে। আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষায় বসতে হবে। সেখানে উত্তীর্ণ হলে শারীরিক মাপযোগ ও দৌড়ের পরীক্ষায় নামতে হবে। সেখান থেকেই চূড়ান্ত বাচ্ছাই হবে। তবে পঞ্চায়েত নির্বাচনের মুখে এহেন নিয়োগ ঘিরে সরব হয়েছে বিজেপি(BJP)। তাঁদের দাবি, যান চলাচল নিয়ন্ত্রণের জন্য নয়, ভোটের কাজে শাসক দলকে সাহায্য করতেই এই নিয়োগ করা হচ্ছে। সেই জন্যই মার্চ থেকে জুন অবধি ৪ মাসের কাজ দেওয়া হচ্ছে। কেননা এই সময়েই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

তোলাবাজির অভিযোগে পাটুলি থানার হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১