‘কুপিয়ে দিল’, অসুস্থ স্বামীর ডাকে এসে খুন মহিলা, হাড়হিম কাণ্ডে চাঞ্চল্য চুঁচুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া : দ্বিতীয় পক্ষের স্বামীর অসুস্থতার খবর পেয়েই ছুটে এসেছিলেন। ঘরে ঢুকতেই ধারালো অস্ত্রের একের পর এক কোপে লুটিয়ে পড়েন মহিলা। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়াবহ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়ার প্রিয়নগর দক্ষিণ এলাকায় ।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বছর ৫৮-র ওই মহিলা তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল শীলের অসুস্থতার খবর পেয়ে ছুটে আসেন। প্রায় তিন বছর ধরে এই স্বামীর সঙ্গে প্রিয়নগরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই মহিলা। আয়ার কাজ করে সংসার চালাতেন তিনি। দুজনের মধ্যে তেমন কোনও অশান্তি ছিল বলে জানতেন না প্রতিবেশীরাও।

শনিবার ঘরে ঢুকতেই ওই মহিলার ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত উজ্জ্বল শীল। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রথম পক্ষের ছেলেকে ফোন করে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে মাটিতে দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় স্থানীয়রাই। তাঁরাই ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই অভিযুক্ত উজ্জ্বল শীলকে পুলিশ আটক করেছে। ঘটনাস্থলে রয়েছে, চন্দননগর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা। কেন এই ধরনের ঘটনা ঘটালো অভিযুক্ত জানতে শুরু হয়েছে তদন্ত।

প্রতিবেশীরা জানিয়েছেন, চিৎকার শুনেই তাঁরা ছুটে গিয়েছিলেন। ঘরে ঢুকে ভয়াবহ দৃশ্য দেখতে পান। এত নৃশংস হত্যাকাণ্ড কেউ করতে পারে, ভাবতেই পারছেন না।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান