বাংলার মাটিতে বিজেপিকে ৩টি আসন উপহার দিল অধীরের কংগ্রেস

রায়গঞ্জ, মালদা উত্তর ও পুরুলিয়া - এই ৩ আসনে যদি কংগ্রেস ভোট না কাটতো তাহলে তৃণমূলই জিতে যেত। কিন্তু জিতেছে বিজেপি, সেটাও কংগ্রেসের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে অব্যাহত তৃণমূলের(TMC) সুনামি। অষ্টাদশ লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) বাংলার মাটিতে তৃণমূল পেয়ে গিয়েছে ২৯টি আসন। বিজেপির ঝুলিতে যাচ্ছে ১২টি আসন। কংগ্রেস পেয়েছে ১টি আসন। উনিশের লোকসভা ভোটের তুলনায় এবারে তৃণমূলের আসন বেড়েছে ৭টি। বিজেপির আসন কমেছে ৬টি আর কংগ্রেসের আসন কমেছে ১টি। এর মধ্যে রাজ্যের ইন্দ্রপতনের ৩টি ঘটনা ঘটেছে। হেরেছেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও সুভাষ সরকার। আর হেরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অধীর শুধু নিজে হারেননি তাই নয়, তাঁর দল কংগ্রেস(INC) ভোট কেটে রাজ্যের ৩টি লোকসভা কেন্দ্রে তৃণমূলের যাত্রাভঙ্গ ঘটিয়েছে। বিজেপির(BJP) হাতে কার্যত তুলে দিয়েছে ৩টি আসন। সেই ৩ কেন্দ্র হল – রায়গঞ্জ, মালদা উত্তর ও পুরুলিয়া। এই ৩টি আসনের মধ্যে মালদা উত্তর ও পুরুলিয়ায় কংগ্রেস প্রার্থীরা পেয়েছেন ১ লক্ষের বেশি ভোট আর রায়গঞ্জে তাঁরা পেয়েছেন ২ লক্ষের বেশি ভোট।

রাত ৮টা পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তথ্য বলছে রায়গঞ্জ, মালদা উত্তর ও পুরুলিয়া ৩ আসনেই জয়ের পথে বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল পেয়েছেন ৫ লক্ষ ৫৮ হাজার ভোট। তিনি এগিয়ে রয়েছেন ৬৭ হাজার ভোটে। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী পেয়েছেন ৪ লক্ষ ৯১ হাজার ভোট। সেখানে কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ পেয়েছেন ২ লক্ষ ৬২ হাজার ভোট। চলে আসুন মালদা উত্তর লোকসভা কেন্দ্রে। সেখানে বিজেপি প্রার্থী খগেন মূর্মু পেয়েছেন ৫ লক্ষ ২৩ হাজার ভোট। তৃণমূলের প্রার্থী তাঁর থেকে পিছিয়ে রয়েছেন ৭৬ হাজার ভোটে। তিনি পেয়েছেন ৪ লক্ষ ৪৬ হাজার ভোট। অন্যদিকে এই আসনে কংগ্রেস প্রার্থী আলম মুস্তাক পেয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ভোট। এবার আসা যাক পুরুলিয়ার বুকে। সেখানে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো পেয়েছেন ৫ লক্ষ ৬৪ হাজার ভোট। তাঁর থেকে ১৮ হাজার ভোটে পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। তিনি পেয়েছেন ৫ লক্ষ ৪৫ হাজার ভোট। এই আসনেই কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো পেয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ভোট। অর্থাৎ এই ৩ আসনে যদি কংগ্রেস ভোট না কাটতো তাহলে তৃণমূলই জিতে যেত।

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন