শীতলকুচি দখল রাখতে মরিয়া বিজেপি, পুনরুদ্ধারে ঝাঁপিয়েছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি নেতারা বলছেন, তাঁরা এবার ক্ষমতায় আসবেই। তাই তাঁরা আত্মতুষ্টিতে রয়েছে। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়নি। কিন্তু ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে চায়ের দোকান, আড্ডার ঠেকে। বিশেষ করে চায়ের দোকানগুলিতে সকাল, সন্ধ্যা নিয়ম করে ভোট–চর্চার আসর বসছে। সেখানে বসলেই কানে আসবে বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা। আলোচকদের কেউ কেউ আবার ভোটের ফল পর্যন্ত ঘোষণা করে দিচ্ছেন। এই আবহে সবার নজর শীতলকুচি বিধানসভা কেন্দ্রে।

রাজ্য–রাজনীতিতে চর্চিত বিধানসভা কেন্দ্র শীতলকুচি। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র শীতলকুচি। কোচবিহার লোকসভা আসনের অধীনে সাতটি বিধানসভার মধ্যে একটি। এই নির্বাচনী এলাকা সমগ্র শীতলকুচি সমষ্টি উন্নয়ন ব্লক এবং মাথাভাঙ্গা ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত—বৈরাগিরহাট, গোপালপুর, জোরপাটিকি, কেদারহাট, কুরসামারি, নয়ারহাট এবং শিকারপুর। এটি সম্পূর্ণ গ্রামীণ আসন যেখানে কোনও শহুরে ভোটার নেই। এই আসনটি প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে এবং তারপর থেকে এখনও পর্যন্ত ১১ বার ভোটগ্রহণ হয়। প্রথম নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের বিজয় কুমার রায় জয়ী হন। তবে ১৯৬৭ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত শীতলকুচি আসনটি রাজ্য–রাজনীতিতে চর্চিত ছিল না।

এই বিধানসভা কেন্দ্রটি সিপিএম টানা সাতবার জয়লাভ করে। যার মধ্যে ৬ বার সুধীর প্রামাণিক প্রার্থী ছিলেন। ২০১১ সালে বামপন্থীদের আধিপত্য ভেঙে যায় যখন তৃণমূল কংগ্রেস সিপিএমকে ২৫৭ ভোটের সামান্য ব্যবধানে পরাজিত করে দেয়। হিতেন বর্মণ ওই নির্বাচনে বিশ্বনাথ প্রামাণিককে পরাজিত করেন। হিতেন বর্মণ ২০১৬ সালে সিপিএমের নমদীপ্তি অধিকারীকে ১৫,৪৮৩ ভোটে পরাজিত করে নিজের অবস্থান শক্তিশালী করেন। তবে ২০২১ সালে এখানের রাজনৈতিক সমীকরণ বদলে যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন ভোট পান—১২৪৯৫৫। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থপ্রতিম রায় ১০৭১৪০ ভোট পেয়ে পরাজিত হন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। যা একটা বড় ফ্যাক্টর।

এবারের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি কেন্দ্রে জোরদার লড়াই হবে সেটা বোঝা যাচ্ছে। এখানেই একটি ঘটনা ঘটেছিল। সেটা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই রাজ্য–রাজনীতিতে চর্চিত নাম হয়ে ওঠে শীতলকুচি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচির নথিভুক্ত ভোটার ছিল ২৮৫,২৬০ জন, যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেড়ে ৩০৪,৬০৯ জন দাঁড়ায়। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ২৬১,৩৪৮ জন। এবারের এসআইআর পর্বে এখানের মানুষজনকে চরম হেনস্থা ও হয়রানির শিকার হতে হয়। সুতরাং এই ঘটনার একটা প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য