অশোকনগরে জাঁকজমক পূর্ণ জগদ্ধাত্রী পুজো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চন্দননগরের পর জগদ্ধাত্রী পুজোর খ্যাতি রয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের। প্রতিবছরের মত এবারও  ধুমধাম করে পুজো হচ্ছে অশোকনগরে। এক কথায় অশোনগরকে  বলা হয় মিনি চন্দননগর। পুজোর পাঁচ দিন উৎসবের আনন্দে মাতেন দর্শনার্থীরা। পুজোর কটা দিন কয়েক লক্ষ দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়ার জন্য পুলিশের পাশাপাশি অশোকনগর পুরসভাও তৎপর। দর্শনার্থীদের জন্য সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করেছে অশোকনগর পুরসভা।

হরিপুর মোড় থেকে কল্যাণগড় পর্যন্ত ছয় বর্গকিলোমিটার অঞ্চল জগদ্ধাত্রী পুজোর হটস্পট। এখনে ৬০টির মতো পুজো হয়। তার মধ্যে কল্যাণগড়েই হয় ৩০টি পুজো। বিগ বাজেটের পুজো রয়েছে ১৯টি। ।এছাড়াও পুজো প্যান্ডেল থেকে শুরু করে মেলা প্রাঙ্গণ সব জায়গায় ঘুরে ঘুরে নজরদারি চালাতে দেখা যায় এসডিপিও হাবরা রোহেত শেখ এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখোহরি ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীদের।

এমনকি বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকেও অশোকনগোরের এই জগদ্ধাত্রী পুজোতে দেখা যায়। প্যান্ডেলের পাশাপাশি এই পুজো ময়দানে মেলাকে ঘিরে বাড়তি ভিড় লক্ষ্য করা যায় মানুষের। ইতিমধ্যেই বসে গিয়েছে বেশ কয়েকটি দোকান। অশোকনগরের ক্লাব  উদ্যোক্তারা জানিয়েছে, ২৪ নভেম্বর পর্যন্ত পুজোর অনুমতি রয়েছে। ফলে অশোকনগর ও কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো দেখতে মানুষের ঢল বেশ কয়েকদিন ধরেই দেখা যাবে বলে আশাবাদী উদ্যোক্তারা। 

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?