বায়ুসেনার মহড়াতে জঙ্গলমহলে বিপত্তি, জমিতে পড়ল বোমার শেল

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বায়ু সেনার বোমার শেল এসে পড়লো চাষের জমিতে। সোমবার ঝাড়গ্রামে বায়ুসেনার মহড়াকে কেন্দ্র করে চরম বিপত্তি ঘটে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বায়ু সেনার আধিকারিকরা। জানা গিয়েছে,ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের(Sakrial Block) চামটিডাঙ্গাতে কলাইকুন্ডা বায়ু সেনার(Air Force) উদ্যোগে সোমবার মহড়া বোম্বিং ছিল। সেই মহড়ার বোম্বিং এরিয়ায় লক্ষ্যভেদ করতে গিয়ে লক্ষ্য ভ্রষ্ট হয়ে গ্রামের চাষের জমিতে পড়ে বোমার সেল। বিকট শব্দে বিস্ফোরণ হতেই চাষের জমিতে বড় গর্ত হয়ে যায়।

জানা গেছে ,এলাকার এক ব্যক্তি বিনয় পাত্রের জমিতে এই বোমার শেল পড়ে। এতেই গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই ফলে যে চাষের জমিতে বোমার সেল উড়ে এসে পড়ে সেখানে ১ লক্ষ ৩৩ হাজার ভোল্টের হাই টেনশন বিদ্যুতের তার ছিঁড়ে যায়। তবে অল্পের জন্য বড় সড় দূর্ঘটনা থেকে প্রানে বাচেন এলাকার মানুষ। জানা গেছে এই ঘটনায় গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ফাঁটল দেখা দেয়। ঘটনাস্থলে পুলিশ ও বায়ু সেনার আধিকারিকরা পৌঁছান ও গোটা এলাকায় ব্যারিকেড করা হয়।

তদন্ত শুরু করছেন বায়ু সেনার আধিকারিকরা। এদিকে যে চাষের জমিতে এই বোমার্স সেল উড়ে এসে পড়েছে সেখানে আগামী বেশ কিছুদিন আর কোন চাষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন এলাকার মানুষজন। প্রশিক্ষণপ্রাপ্ত বায়ুসেনার জওয়ানরা, মহড়া তে কি করে এই অঘটন ঘটালো তা জানতে তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয় ওই এলাকাটিতে আকাশ পথে হেলিকপ্টারেও নজরদারি শুরু করেছে বায়ু সেনা।

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’