ভবানীপুরের ভোটে অশান্তি রুখতে রাস্তায় ১৪ জন ডিসি

পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুর বিধানসভা আসনের ‘হাইভোল্টেজ’ ভোট সামলাতে চেষ্টার কসুর রাখছে না কলকাতা পুলিশ। আগামী বৃহস্পতিবার ভোটের দিন কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা ভবানীপুরকে। অশান্তি রুখতে রাস্তায় থাকছেন ৫ জন যুগ্ম কমিশনার, ১৪ জন ডেপুটি কমিশনার ও ১৪ জন অ্যাসিট্যান্ট কমিশনার। আর পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী।

গত কয়েকদিন ধরেই ভবানীপুরের ভোট ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। সময় যত গড়াচ্ছে ততই যুযুধান রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা মরিয়া হয়ে উঠেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নজিরবিহীনভাবেই মঙ্গলবার সন্ধে সাড়ে ছয়টা থেকে গোটা ভবানীপুর চত্বর জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ভবানীপুরের উপনির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল। নির্বিঘ্নে ভোট করা কলকাতা পুলিশের কাছে অগ্নিপরীক্ষা। সেই অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে মঙ্গলবার বিকেলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আওতাভুক্ত ৯টি থানার ওসি, ডিসি, যুগ্ম নগরপাল এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের নিয়ে লালবাজারে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। তিনি আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ভোটের দিন যাঁরা গোলমাল করবে, তারা যে দলেরই হোক না কেন, কোনও মতেই বরদাস্ত করা যাবে না।’

কলকাতা পুলিশের পক্ষ থেকে ভবানীপুরের নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম নগরপাল (ইন্টেলিজেন্স) দিলীপ বন্দ্যোপাধ্যায় এবং যুগ্ম নগরপাল (ক্রাইম) মুরলীধর শর্মাকে। এদিনের বৈঠকে ঠিক হয়েছে, ভোটের দিন ৯টি থানার অফিসাররা ছাড়াও থাকছে অতিরিক্ত ২৩টি আরটি মোবাইল ভ্যান, ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ১৩টি কুইক রেসপন্স টিম, ২২টি সেক্টর মোবাইল।

ইতিমধ্যেই ভবানীপুরের ঢোকা ও বের হওয়ার মুখে বিশেষ নাকা চেকিং শুরু হয়েছে। বেশ কয়েকলক্ষ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের