বিটি রোডে পুলিশের গাড়িতে ধাক্কা স্কুলবাসে, আহত ১৮ কনস্টেবল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। কলকাতা পুলিশের গাড়িতে ধাক্কা মারে স্কুলবাস। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আগরপাড়ায় বিটি রোডে। গুরুতর আহত অন্তত ১৮ কনস্টেবল। সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। স্কুলে বাসে কোনও পড়ুয়া না থাকায় বড়সড় বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বারাকপুর বিএসএফ ক্যাম্প থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল কলকাতা পুলিশের গাড়ি। আগরপাড়া তেঁতুলতলা মোড়ের কাছে একটি স্কুলের গাড়ি পুলিশের গাড়িটিতে ধাক্কা মারে। দুটি গাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে, আগরপাড়ার কাছে কলকাতামুখী বি টি রোডে সিগন্যালে দাঁড়িয়েছিল পুলিশের গাড়িটি। সেই সময় পিছন থেকে এসে ধাক্কা মারে স্কুলের গাড়িটি।

বিএসএফের গাড়িতে দুজন মহিলা-সহ ৪২ জন কনস্টেবল ছিলেন। তার মধ্যে ১৮ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন। আহতদের কামারহাটি সাগর দত্ত হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্কুল বাসে কোন পড়ুয়া ছিল না। স্কুল বাসের চালক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার জেরে বি টি রোড সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ