ইডেন গার্ডেন্সের ভিতর থেকে উদ্ধার যুবকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি : ইডেন গার্ডেন্সের ভিতর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। সিএবি সূত্রে জানা গিয়েছে, যার দেহ উদ্ধার হয়েছে, তিনি সিএবি কর্মীর ছেলে। কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, পুলিশ তা তদন্ত করে দেখছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে সিএবিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিএবি সূত্রে খবর, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক (২১)। যুবকের বাবা ও কাকা সিওবির কর্মী। ভদ্রকের বাসিন্দা ওই যুবক কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন। পরিবারের তরফে জানানো হয়েছে, অনেকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। রবিবার থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর তাঁকে ইডেন গার্ডেন্সের কে ব্লকের গ্যালারি থেকে উদ্ধার করা হয়। সকাল সাড়ে সাতটা নাগাদ সিএবির এক কর্মী যুবককে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে ময়দান থানার পুলিশকে খবর দেওয়া হয়। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

যুবক কী আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে, পুলিশ তা তদন্ত করে দেখছে। এই প্রসঙ্গে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি জানিয়েছেন, যিনি মারা গিয়েছেন, তিনি সিএবির কেউ নন। সিএবির এক মালির ছেলে। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে যুবক আত্মহত্যা করেছেন বলে মনে হলেও কী কারণে যুবক কে ব্লকের দিকে গেল, সেইসময় যুবকের সঙ্গে আর কেউ ছিলেন কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর