দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্যে কুকথা বলায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করেছে নির্বাচন কমিশন। যার জেরে বেজায় ক্ষুব্ধ প্রাক্তন বিচারপতি। এই আবহে বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিজিৎ। জানা গিয়েছে, এদিন দুপুর ৩ টে নাগাদ  হলফনামায় সই করতে হাই কোর্টে পৌঁছবেন  তমলুকের বিজেপি প্রার্থী।

সম্প্রতি হলদিয়ার চৈতন্যপুরের এক সভায় সন্দেশখালিকাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তমলুকের বিজেপি প্রার্থী জানিয়েছিলেন, ‘রেখা পাত্রকে কেনা হয়েছিল মাত্র ২ হাজার টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও। তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে কেউ ১০ লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতে থাকে না সেই রেশন। তোমার রেট ১০ লাখ কেন। তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকাপ করো বলে। আমাদের প্রার্থী মমতার মতো সুন্দরী নন। সেজন্য তাঁকে ২ হাজার টাকায় কেনা যায়? একজন মহিলা হয়ে অন্য মহিলা সম্পর্কে কী করে এই উক্তি করতে পারেন।‘

উল্লেখ্য, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কমিশনে চিঠি দিয়েছিল তৃণমূল। চিঠিতে অভিজিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও ব্রায়ান।  তৃণমূলের তরফে জানানো হয়েছিল , অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করেছেন তা নির্বাচনী বিধি ভঙ্গের সামিল। নির্বাচন কমিশনের উচিত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া। একইসঙ্গে তৃণমূলের তরফে আর্জি জানানো হয়েছিল , অভিজিৎবাবু নির্বাচনী প্রচার, জনসভা ও রোড শো-এর ওপর যাতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপরেই মুখ্যমন্ত্রীকে নিয়ে কুকথা বলার জন্য অভিজিৎকে গত ১৭ মে নোটিস পাঠিয়েছিল কমিশন। ২০ মে প্রাক্তন বিচারপতি সেই নোটিসের জবাব দেন। তবে জবাব পড়ে কমিশনের মনে হয়েছে, অভিজিৎ কুরুচিকর মন্তব্য করেছে। পাশাপাশি তিনি নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করেছেন। সেইজন্যই মঙ্গলবার  অভিজিৎকে সেন্সর  করে নির্বাচন কমিশন।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ