চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবারও মেট্রোর সামনে ঝাঁপ, গিরিশ পার্কে বিভ্রাট পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: আবারও মেট্রোর (METRO) সামনে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা। গিরিশ পার্ক স্টেশনে এক মহিলা মেট্রো রেলের সামনে লাফিয়ে পড়েন। তিনি কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনা দুপুর ১২ টা ৩৫ মিনিটের। ফলে বিভ্রাট হয় পরিষেবা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের চালু হয় পরিষেবা।

জানা গিয়েছে, সোমবার দুপুর ১২ টা ৩৫ নাগাদ মেট্রো রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মহিলা। এর পর ডাউন লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল পরিষেবা। সমস্যায় পড়েন যাত্রীরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে ধীরে ধীরে স্বাভাবিক করা হয় পরিষেবা। জানা গিয়েছে, প্রায় ৫০ মিনিট মতো বন্ধ ছিল মেট্রো চলাচল। জানা গিয়েছে, মহিলার ঝাঁপ দেওয়ার সময়েই স্টেশনে ঢোকার আগে এমার্জেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যায় রেক।

প্রসঙ্গত, পয়লা বৈশাখ দুপুর পৌনে একটা নাগাদ ময়দান মেট্রো স্টেশনে আপ মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে পড়েছিলেন এক যুবক। তবে লাইনে পড়েননি। পড়েছিলেন লাইনের ধারে, তাই রক্ষে। সঙ্গে সঙ্গে স্টেশনের দায়িত্বে থাকা মেট্রো পুলিশ ও আধিকারিকরা ছুটে গিয়ে উদ্ধার করেন ওই যুবককে। তাঁকে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। এই ঘটনার ফলে ময়দানে মেট্রো পরিষেবা ব্যহত হয়েছিল। যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে আংশিক রুট চালু ছিল। কবি সুভাষ থেকে মাঝে মাঝে মেট্রো চালানো হয়েছিল রবীন্দ্র সদন পর্যন্ত। অন্যদিকে ওই দিন দক্ষিণেশ্বর- পার্কস্ট্রিট রুটে স্বাভাবিক ছিল পরিষেবা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে চালু করা হয় পরিষেবা।

Published by:

Share Link:

More Releted News:

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ