হাইকোর্টে স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল

অভিযোগ ছিল, বোলপুর পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশ করানোর জন্য ‘অনুদান’ দিতে হত। সেই মামলায় নাম জড়িয়েছিল বীরভূম জেলার তৃণমূল সভাপতি কেষ্টর।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টে স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। অভিযোগ ছিল, বোলপুর পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশ করানোর জন্য ‘অনুদান’ দিতে হত। সেই মামলায় নাম জড়িয়েছিল বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন মামলাকারীরা। কিন্তু এই মুহূর্তে সেই মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বুধবার সেই মামলার শুনানির সময় সিবিআই তদন্তের দাবিকেও মান্যতা দেয়নি আদালত। পর্যাপ্ত নথি না থাকায় সিবিআই তদন্তের আর্জিও খারিজ করে দেয় আদালত।

বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই মুহূর্তে পর্যাপ্ত নথি নেই। প্রয়োজনীয় নথির জন্য পুরসভার চেয়ারপার্সনের কাছে আবেদন জানাতে হবে মামলাকারীদের। পুরসভা থেকে নথি সংগ্রহ করতে হবে। তারপর প্রয়োজন হলে মামলাকারীরা ফের আদালতের দ্বারস্থ হতে পারেন। এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। মামলাকারীদের অভিযোগ, বোলপুর পুরসভার বর্তমান চেয়ারপার্সন পর্ণা ঘোষ এবং তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ অনুদান নিতেন। তবে সেই গোটা চক্রের মাথা হিসেবে বীরভূমের কেষ্টর নাম উল্লেখ করা হয়। পুরসভার নামে বিল ছাপিয়ে টাকা নেওয়া হত বলে দাবি করেছেন হাইকোর্টে মামলাকারীরা। অভিযোগ, কাটমানি না দেওয়া হলে বাড়ি তৈরির প্ল্যান দেওয়া হত না।

যদিও এদিন কলকাতা হাইকোর্টে বোলপুর পুরসভার তরফে দাবি করা হয়, যে অনুদান নেওয়া হয়েছে পুরসভার খাতায় তার সব হিসেব রয়েছে। অবৈধ ভাবে কোনও টাকাই নেওয়া হয়নি বলে দাবি করা হয় পুরসভার তরফে। এই মামলায় আগের শুনানিতে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দাবি করেছিলেন, অনেকে স্বেচ্ছায় পুরসভায় টাকা দেন। দুঃস্থ মানুষের উন্নয়ন খাতে এই টাকা খরচ হয়।

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু