আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেলে রানির হালে অর্পিতা, বন্দিরা সব ‘দাসী’

নিজস্ব প্রতিনিধি: তিনি মডেল। তিনি অভিনেত্রী। তিনি অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE)। তাঁর দু’টি ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা, প্রচুর সোনা। হদিশ মিলেছে প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তির। ইডি হেফাজতের পর আপাতত তিনি জেল হেফাজতে। তবে এখানেও তাঁর হালচাল রীতিমত তারকার মত। প্রেসিডেন্সি জেলে যখন পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলে ঢোল। যখন তিনি ‘রাগে- অভিমানে’ জেল হাসপাতালে যেতে নারাজ। চপ-বেগুনি খাওয়ার বায়না করছেন। তখন আলিপুর জেলে ‘দিব্যি’ আছেন অর্পিতা। প্রথম দিনের পর থেকে খাচ্ছেন জেলের খাবারই। আর তাঁর সব কাজ করে দিচ্ছেন অন্য বন্দিরা। অভাব নেই ‘আতিথেয়তা’র।

প্রথম দিন তিনি বন্দি ছিলেন একা ঘরে। তবে বর্তমানে তিনি আছেন আলিপুর সংশোধনাগারের ২ নম্বর ঘরে। তাঁর সঙ্গেই রয়েছেন ২০ জন বন্দি। এই বন্দিদের অনেকেই তাঁকে দেখেছেন সিনেমার পর্দায়। তাঁকে কাছে পেয়ে যেন হাতে ‘চাঁদ’ পেয়েছেন অন্য বন্দিরা। সকলেই ঘিরে রয়েছেন ‘সেলেব’কে। কেউ কেচে দিচ্ছেন কাপড়। আবার কেউ বা পেতে দিচ্ছেন বিছানা। এখন আর কান্না নেই অর্পিতার চোখে। জেলের খাবার তাঁর মুখে রুচছে ঠিকই। তবে শুক্রবার থেকে যেহেতু শুধুই নিরামিষ খেয়েছেন তাই একটু ‘আবদার’ করছেন আমিষ খাবারের।

দুই সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের এখন ‘চাহিদা’ বলতে খবরের কাগজ আর বই। আর অর্পিতা মুখোপাধ্যায়ের চাহিদা শুধুই বই। অন্যদিকে জানা গিয়েছে, মা এবং নেল- আর্ট পার্লারের কর্মীদের জন্য চিন্তা ব্যক্ত করেছেন অর্পিতা। তাঁর চিন্তা মায়ের দেখাশোনা কে করবেন? কর্মীদের বেতন কে দেবেন? তবে নেটিজেনদের কটাক্ষ, মাকে এতদিন দেখেননি কেন? মায়ের সঙ্গে কেন থাকতেন না?

Published by:

Share Link:

More Releted News:

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ