আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মদ্যপ অবস্থায় পুলিশের উর্দি ছিঁড়ে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে শহর কলকাতার রাস্তায় মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল এক যুবক। পুলিশ তাকে আটকালে উল্টে পুলিশকর্মীদেরই মারধর করে সে। ছিঁড়ে দেয় উর্দি। ঘটনাটি ঘটেছে নবমীর রাতে হাজরা মোড়ে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুব্রত দাস। বাড়ি বাগমারি এলাকার। বৃহস্পতিবার রাতে যখন হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল সে, সেই সময় হাজরা মোড়ে কর্তব্যরত পুলিশ কর্মী অতনু নন্দী তার পথ আটকায়। চারজন পুলিশকর্মী মিলে তাকে ঘিরে ফেললে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে সে। অভিযোগ, এরপরই পুলিশকর্মীদের গায়ে হাত তোলে সে। শুধু তাই নয়, টেনে ছিঁড়ে দেয় পুলিশকর্মীদের ইউনিফর্ম। বাড়াবাড়ি করায় তৎক্ষণাৎ সুব্রতকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় মোটরবাইকটি।

পুজোয় যাতে কোনওরকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আগে থেকেই পদক্ষেপ করেছিল কলকাতা পুলিশ। শহরজুড়ে সর্বদা মোতায়েন ছিল ৫ হাজার পুলিশকর্মী। শুধু রাস্তায়ই নয়, মণ্ডপে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন বিসর্জনের দিনও নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো রয়েছে। রাস্তা, মণ্ডপের পাশাপাশি নিরঞ্জণের জন্য গঙ্গার ঘাটগুলিতেও রয়েছে প্রচুর পুলিশ কর্মী।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ