‘বাঙালিদের ভরসা করেন না মোদি’, বিস্ফোরক বাবুল সুপ্রিয়

বাবুলের বিস্ফোরক অভিযোগ খারিজ করেছেন বিজেপির অবাঙালি সাংসদ অর্জুন সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরের উপনির্বাচনের কয়েক ঘন্টা আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। সাত বছরে কোনও ক্যাবিনেট মন্ত্রী তো ছেড়েই দিন, বাংলা  থেকে কাউকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও করা হয়নি।’ বাবুলের বিস্ফোরক অভিযোগ খারিজ করেছেন বিজেপির অবাঙালি সাংসদ অর্জুন সিং। যুক্তি দিয়ে অভিযোগ খারিজ করতে না পেরে তিনি অবশ্য আসানসোলের ‘বাঙালি’ সাংসদকে ‘বেইমান’ বলে পাল্টা আক্রমণ করেছেন।

এক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয়পাত্র হিসেবেই পরিচিত ছিলেন আসানসোলের সাংসদ। এমনকি ২০১৪ সালের লোকসভা ভোটে যখন বাবুল প্রথমবার আসানসোল থেকে বিজেপির টিকিটে লড়তে নেমেছিলেন, তখন তাঁর হয়ে প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘মুঝে পার্লামেন্ট মে বাবুল চাহিয়ে’। এমনকি ২০১৪ সালে প্রথমবার সাংসদ হওয়ার পরে গায়ক কাম রাজনীতিবিদ বাবুলকে নিজের মন্ত্রিসভায় ঠাঁইও দিয়েছিলেন। ২০১৯ সালেও লোকসভা ভোটের পরে মোদির দ্বিতীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই পেয়েছিলেন আসানসোলের সাংসদ। কিন্তু গত জুলাই মাসে মন্ত্রিসভার সম্প্রসারণের সময়ে আচমকাই বাবুলকে সরিয়ে দেওয়া হয়।

রাজ্য থেকে দলের ১৮ জন সাংসদ থাকা সত্বেও একজনকেও কেন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী করা হল না, তা নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভে ফুঁসছেন বিজেপির নিচুতলার নেতা-কর্মীরা। বিজেপি ছাড়লেও পুরনো দলের নিচুতলার নেতা-কর্মীদের ক্ষোভের কথাই এদিন প্রকাশ্যে এনেছেন আসানসোলের সাংসদ। সাংবাদিকদের তিনি বলেন, ‘দুঃখজনক হল, প্রধানমন্ত্রী বাঙালিদের বিশ্বাসই করেন না। আমার নিজের কথা বলছি না। অহলুওয়ালিয়াজি (সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া) অনেক প্রবীণ নেতা। কংগ্রেস থেকে বিজেপি-তে গিয়েছেন। ওঁকেও তো কোনও স্বাধীন মন্ত্রক দেওয়া হয়নি। বাংলা থেকে যাঁরা নির্বাচিত হচ্ছেন তাঁদের সঙ্গে অসামঞ্জস্য আছে।’

মোদিকে নিশানা করার পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে বাবুলের গলায়। ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূল সুপ্রিমোর জয় সময়ের অপেক্ষা বলেই মনে করেন তিনি। আসানসোলের সাংসদের কথায়, ‘মমতা দিদির নেতৃত্বে রাজ্যে পর পর তিন বার তৃণমূল ক্ষমতায় এসেছে। দলের পুরোধা যিনি তিনি নিজের এলাকা থেকে জিতবেন, এটাই স্বাভাবিক ব্যাপার।’

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর