চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩১ জুলাই ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ৩১ শে জুলাই ফের বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। ওই নিম্নচাপ যদি ঘূর্ণবাতাতে রূপ নেয় এবং শক্তিশালী হয় তাহলে ভালো বৃষ্টিপাত হতে পারে। তবে এই গোটা বিষয়টি এখন হতে পারের পর্যায়ে রয়েছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, ২৯ তারিখ ভারী বৃষ্টিপাতের সতর্কতা বার্তা দেওয়া হয়েছে :- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

এছাড়াও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের(Rain) সতর্কতা বার্তা রয়েছে :- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়াতে। আগামী দুদিন উত্তরবঙ্গ(North Bengal) এবং দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় কোন কোন অঞ্চলে স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে মোটের উপর বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোথাও বৃষ্টিপাত দীর্ঘক্ষণ হবে না। স্থানীয়ভাবে কোথাও কোথাও জোরে বৃষ্টিপাত হতে পারে।

যদি ৩১ জুলাই ফের নিম্নচাপ ঘনীভূত হয় ,তবে বঙ্গ ভালো বৃষ্টিপাত পেতে পারে। স্যাটেলাইটে গোটা পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। ৩১ জুলাই এলে তবেই বোঝা যাবে আদৌ বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি ঘনীভূত হবে কিনা এবং সে শক্তি বৃদ্ধি করবে কিনা। এখন স্থানীয়ভাবে যে বৃষ্টিপাতগুলি হবে তা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ