চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি : নিম্নচাপের আশঙ্কা বাংলাদেশে। মৌসুমী অক্ষরেখা আবার সক্রিয় বাংলায়। এর প্রভাবে মেঘলা আকাশ থাকবে ।বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,নতুন করে নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে। মধ্য মায়ানমারের ঘুনাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপ এলাকা তৈরি করবে বাংলাদেশ(Bangladesh) উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়।

এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়।মৌসুমী অক্ষরেখা এরপর উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে রাঁচি, বাঁকুড়া এবং ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর(Bay Of Bengal) পর্যন্ত বিস্তৃত হবে ।ফিশারম্যান অ্যালার্ট জারি করা হয়েছে ।রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

দক্ষিণবঙ্গতে(South Bengal) শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। কয়েক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলাতে।শনিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে।ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা,(Kolkata) হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রা,ম পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।

রবিবারেও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় হবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া ,বীরভূম, এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলাতে।উত্তরবঙ্গতে(North Bengal) শুক্রবার বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।শনিবার বজ্রবিদ্যুৎ সহ দু – এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে।শুক্রবার ও শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ