দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামী দু’দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে

নিজস্ব প্রতিনিধি: জোড়া ঘূর্ণাবর্তর জেরে আগামী দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গে(North Bengal) আগামী ২রা জুলাই পর্যন্ত ওপরের পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টি এবং মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipur Weather Office)আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান।

তিনি বলেন ,আগামী শুক্রবার থেকে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গে এই দুর্যোগ কেটে গেলে ফের গরম বাড়বে। গড়ে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তবে বর্ষা প্রবেশ করায় মাঝেমধ্যে বৃষ্টি হবে। তার মতে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটির বর্তমান অবস্থান মধ্যপ্রদেশের উত্তর-পূর্ব দিকে।এর সাথে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর জন্যই দুই বঙ্গে বৃষ্টির পরিস্থিতি।২৮ এবং ২৯ অর্থাৎ আগামী দুই দিন এই পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে এই দুদিন প্রধানত মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান – এ ভারি বৃষ্টি ।

৩০ জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে(South Bengal)।তাপমাত্রা আগামী দুদিনের খুব একটা পরিবর্তন নেই। তারপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গে । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন বৃষ্টি বেশি থাকবে। বিশেষ করে উপরের পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।আগামী দুদিন এই বজ্রবিদ্যুত সহ সম্ভাবনা দুই বঙ্গেই বেশি থাকবে বলে জানিয়েছেন সৌরিশ বাবু।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ