টেটে দুর্নীতর অভিযোগ তুলে হাইকোর্টে মামলা বিজেপির

মামলাকারীর দাবি, ২০১৪ টেট নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে। যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়নি। পরিবর্তে শাসকদলের ঘনিষ্ঠরা চাকরি পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও শিক্ষক নিয়োগ ঘিরে উঠল দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগ তুলে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টেও(Calcutta High Court)। মামলার মূল আবেদন সিবিআই তদন্তের। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বঙ্গ বিজেপির(BJP) রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ(Tapas Ghosh) এই মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ২০১৪ সালে টেটের(TET) নিয়োগে দুর্নীতি হয়েছে। যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়নি। তার পরিবর্তে শাসকদলকে যাঁরা টাকা দিয়েছিলেন তাঁদেরই চাকরি দেওয়া হয়। আদালত এই দুর্নীতির বিরুদ্ধে সময়ে সময়ে তদন্তের নির্দেশ দিলেও সংশ্লিষ্ট দফতর ঠিকমতো তদন্ত করেনি। দুর্নীতি ধামাচাপা দিতে বোর্ড স্বচ্ছ মেধাতালিকাও প্রকাশ করেনি। তাই আদালত যেন এই নিয়োগ দুর্নীতির ঘটনায় কঠোর পদক্ষেপ নেয় ও সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দেয়।  

মামলাকারীর দাবি, ২০১৪ টেট নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিক বৈঠকে এই দুর্নীতির অভিযোগ সবার আগে সামনে আনেন। মহুয়ার সেই দাবিকেই এদিনের মামলায় অন্যতম হাতিয়ার করা হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, এই নিয়োগে শুধুমাত্র দলের কর্মীদের প্রতি স্বজনপোষণই করা হয়নি সঙ্গে হয়েছে ব্যাপক টাকার লেনদেন। পাশাপাশি তাঁদের অভিযোগ এই ঘটনায় জড়িয়ে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সেই সঙ্গে বিজেপির দাবি, ২০১৪ সালে পরীক্ষা দিয়ে ২০১৬ সাল থেকে চাকরিতে যোগ দেওয়া বেশ কিছু যুবকের কাছ থেকে পরবর্তীকালে ফের তাঁদের শিক্ষাগত যোগ্যতার নথি চাওয়া হলে তারা তা দাখিল করতে পারেননি। কলকাতা হাইকোর্টেরই পৃথক একটি মামলায় তা নথিবদ্ধও রয়েছে। তাই আদালত যেন এই ঘটনার তদন্তে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দেয়।

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা