শিক্ষাক্ষেত্রে ফের রাজ্য-রাজভবন সংঘাত, ৬ উপাচার্যকে শোকজ চিঠি রাজ্যপালের

সেই চিঠি পাওয়ার পরেও ৬ উপাচার্য সাপ্তাহিক রিপোর্ট পাঠাননি, সেই বিশ্ববিদ্যালয়গুলিকে এবার কারণ দর্শানোর জন্য চিঠি দিল রাজভবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে ফের বেনজির সংঘাত রাজ্য-রাজভবনের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাপ্তাহিক রিপোর্ট দিতে বলে রাজভবনের তরফে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠি পাওয়ার পরেও ৬ উপাচার্য সাপ্তাহিক রিপোর্ট পাঠাননি, সেই বিশ্ববিদ্যালয়গুলিকে এবার কারণ দর্শানোর জন্য চিঠি দিল রাজভবন।

শোকজ চিঠিতে রাজ্যপালের তরফে লেখা হয়েছে, ‘আপনাকে সাপ্তাহিক রিপোর্ট দিতে বলা হয়েছিল। পরে মনে করিয়ে দেওয়ার (রিমাইন্ডার) জন্য আরও একটি চিঠি দেওয়া হয়। তারপরও কোনও রিপোর্ট দেননি।’ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ সুবিধাজনক করতেই রিপোর্ট চাওয়া হয়েছিল বলে উল্লেখ করেছেন আচার্য। কেন রিপোর্ট দেওয়া হল না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য গত এপ্রিল মাসে উপাচার্যদের কাছ থেকে রিপোর্ট চেয়ে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনের তরফে। গত শুক্রবার আরও একটি চিঠি দেওয়া হয় উপাচার্যদের। ওই চিঠি দেওয়ার পর থেকেই রাজ্য শিক্ষা দফতরের সঙ্গে সংঘাত শুরু হয় রাজভবনের। প্রসঙ্গত রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকে বসাতে চেয়ে রাজ্য বিধানসভায় বিল পাশ করানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রীকে আচার্য চেয়ে পাশ করানো বিলে এখনও সই করেননি রাজ্যের সাংবিধানিক প্রধান। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে রয়েছেন রাজ্যপাল।

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ