উদ্বোধন হতেই একডালিয়া এভারগ্রিনের মণ্ডপে উপচে পড়ল ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি : শহরজুড়ে রয়েছে দুর্যোগের আশঙ্কা। তারমধ্যেই পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার জলযন্ত্রণায় উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করা হয়। বুধবার একডালিয়া সহ একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন তিনি। একডালিয়া মণ্ডপ উদ্বোধনের পরেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে একডালিয়া এভারগ্রিনে। শাস্ত্রমতে পুজো শুরু হতে বাকি আরও কয়েকদিন। কিন্তু তার আগেই মণ্ডপ পরিদর্শনে নেমে গিয়েছেন দর্শনার্থীরা। অসুর বৃষ্টিকে হেলায় হারিয়ে প্রতিমা দর্শনই প্রাধান্য পেয়েছে। ঘুরে ঘুরে ঠাকুর দেখার কাজ আগেই শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, বুধবার ভবানীপুর ৭০ পল্লী শীতলা মন্দিরের পুজোর পাশাপাশি একডালিয়া এভাগ্রীন, সিংহিপার্ক, বালিগঞ্জ কালচারালের দুর্গাপুজো, সমাজসেবী সংঘের দুর্গাপুজো, হিন্দুস্থান পার্ক সার্বজনীন, শিবমন্দির দুর্গোৎসব, মুদিয়ালি ক্লাব সহ আরও একাধিক পুজোর উদ্বোধন করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একডালিয়ার পুজো উদ্বোধন করে প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের ছবিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এই পুজো উদ্বোধনের পর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মণ্ডপ। তারপর থেকেই ভিড় জমেছে মণ্ডপে। প্রতিবছর সাবেকিয়ানার ছোঁয়া থাকে এই পুজো মণ্ডপে। এবারও তাঁদের সাবেকিয়ানা রয়েছে মণ্ডপে। কোনওবারই বিশেষ থিমের ব্যবস্থা করা হয়না।

বুধাবার বিকেল থেকেই মণ্ডপে ভিড় উপচে পড়েছে। শনিবার থেকে নতুন করে দুর্যোগ সৃষ্টি হতে চলেছে। তাই আগেভাগেই মণ্ডপ দর্শন সেরে রাখাতে চাইছে দর্শনার্থীরা। মঙ্গলবারের তুলনায় বুধাবারের আবহাওয়ার উন্নতি হয়েছে। ফলে কোনওভাবেই ঘরে বসে থাকতে চাইছে না বাঙালি। বৃষ্টির ভ্রুকূটিকে দূর করে ব্যাগে ছাতা নিয়েই পুজো দেখতে বেরিয়ে পড়েছেন তাঁরা।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ