ডোভারলেন গেস্ট হাউস থেকে উদ্ধার বৃদ্ধের নগ্ন দেহ

জানা গিয়েছে, দুপুর ১ টা ৩০ নাগাদ উদ্ধার করা হয়েছে বৃদ্ধের নগ্নদেহ। দেহ উদ্ধার করা হয়েছে ৩ তোলার একটি ঘর থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃদ্ধের রহস্যমৃত্যু (MYSTERIOUS DEATH)। সেই  মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। সোমবার গড়িয়াহাটের ডোভারলেন গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয়েছে দেহ। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের সঙ্গে থাকতেন না বৃদ্ধ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (POLICE)।

জানা গিয়েছে, দুপুর ১ টা ৩০ নাগাদ উদ্ধার করা হয়েছে বৃদ্ধের নগ্নদেহ। দেহ উদ্ধার করা হয়েছে ৩ তোলার একটি ঘর থেকে। মৃতের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে। অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ছিলেন তিনি। আগে কাজ করতেন স্টিল অথারিটি অব ইন্ডিয়ায়। ছিলেন স্টিল অথারিটি অব ইন্ডিয়া (সেল)- এর প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার। ঘটনার তদন্তে নেমেছে গড়িয়াহাট থানার পুলিশ। সূত্রের খবর, ওই বৃদ্ধ একাই থাকতেন। পরিবারের সঙ্গে থকতেন না। গেস্ট হাউসের মালিক জানিয়েছেন, সেলের প্রাক্তন কর্তা গেস্ট হাউসে  থাকতেন ১ বছর ধরে।

জানা গিয়েছে, যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ওই ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে মদের বোতল। প্রাথমিক অনুমান, বাথ্রুম থেকে বেরিয়ে পা পিছলে মৃত্যু হয়েছে বৃদ্ধের।

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার