আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

রাত বাড়ছে, ভিড়ও বাড়ছে! চুপ করে দেখছে করোনা, শহরে ঠাকুর দর্শনে জনতার ঢল

নিজস্ব প্রতিনিধি: অনুমান সত্যি প্রমাণিত হল। প্রশাসন কিংবা পুজো উদ্যক্তোরা বিশেষ ব্যবস্থা নিলেও উৎসাহী জনতার কাছে অসহায়। বারবার বিশেষজ্ঞরাই বারণ করেছেন করোনার তৃতীয় ঢেউ এখনও বাকি, অপেক্ষায় রয়েছে মারণরোগ থাবা বসানোর জন্য। কিন্তু কে কার কথা শোনে। একা বুর্জ খলিফা অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম দেখতেই মানুষের যে ঢল বিগত তিনদিন ধরেই দেখা যাচ্ছিল, মহাপঞ্চমীতে তা সারা কলকাতা জুড়েই দেখা দিয়েছে। করোনা বিধি মেনেই জেলার ক্লাব গুলি পুজো করলেও কলকাতায় চাকচিক্য ও জৌলুস ফিরেছে এবারের দুর্গাপুজোতে। তাই উপচে পড়েছে ভিড়। এখন ঘড়ির কাঁটায় রাত ১২ টা বাজতে যায়। আর শহরের দক্ষিণ থেকে উত্তর একই চিত্র। মহাপঞ্চমীতে মানুষের ঢল করোনার বাড়বাড়ন্তের দিন মনে করাচ্ছে ফের। স্বাস্থ্য বিধি নেই, দূরত্ববিধি নেই, মাস্ক নেই হাতে ব্যবহার হচ্ছে না স্যানিটাইজার। বনগাঁ লোকালকে হার মানাচ্ছে কলকাতার ঠাকুর দেখার ভিড়।

আদালতের নির্দেশ ছিল যারা করোনার ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন তারা প্রবেশ করতে পারবেন মণ্ডপে। কিন্তু অশান্তি এড়াতেই সমস্ত পুজো মণ্ডপ সিদ্ধান্ত নিয়েছে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না সাধারণ দর্শনার্থীকে। আর তাই মণ্ডপের বাইরে নির্দিষ্ট একটি দূরত্ব মেনে ঠাকুর দেখার জন্য মানুষের ভিড় বাড়ছেই। মহাপঞ্চমী এখন রাত বাড়ছে ভিড়ও বাড়ছে। আর চিন্তাও বাড়ছে চিকিৎসকদের। একডালিয়া এভারগ্রীন, ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, চেতলা অগ্রনী কিংবা উত্তরের কাশী বোস লেন, টালা বারোয়ারি, কুমারটুলি সার্বজনীন কিংবা দমদম তরুণ দল ও দমদম পার্ক ভারতচক্র। মানুষ এই কটা দিন আনন্দে মাততে প্রস্তুত। তাই ভুলেই গিয়েছেন করোনার কথা।

রাজ্যে প্রথম ঢেউ-এর পর করোনা বেড়েছিল একুশের নির্বাচনের প্রচারের জন্য। অপেক্ষায় রয়েছে তৃতীয় ঢেউ। আইসিএমআর বলেই দিয়েছে দুর্গাপুজো সুপার স্প্রেডারের আকার ধারণ করতে পারে। তাই সাবধান, কিন্তু থোড়াই কেয়ার আমজনতার। মহাপঞ্চমীতেই এই ভিড় আর বাকি চারদিন কী চিত্র ফুটে উঠবে সেটাই দেখার।

Published by:

Share Link:

More Releted News:

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ