বিধানসভার অবমাননা করা হয়নি! দাবি ইডি’র

Share:

নিজস্ব প্রতিনিধি: অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুমতি না নিয়েই নারদ কাণ্ডের চার অভিযুক্ত তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের নামে আদালতে চার্জশিট জমা দেয় ইডি ও সিবিআই। সেই ঘটনায় কেন্দ্রীয় এই দুই সংস্থা আইনের লঙ্ঘণ ও রাজ্য আইনসভার অবমাননা করেছে এই অভিযোগ তুলে তাঁদের দুই আধিকারিককে বিধানসভায় তলব করেন অধ্যক্ষ। তার জেরে ইডি চিঠি পাঠিয়ে দাবি করেছে, তাঁরা চার্জশিট দাখিল করেছেন রাজ্যপালের অনুমতি নিয়ে। তাই এক্ষেত্রে আইন লঙ্ঘণের ঘটনা ঘটেনি ও রাজ্য আইনসভার অবমানকর কিছু করাও হয়নি। যদিও এদিন স্পিকার দুই সংস্থাকেই পাল্টা চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি আগামীকাল দুই সংস্থার দুই আধিকারিককে বিধানসভার সচিবালয়ে হাজিরা দিতে দেখতে চান।

ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র চলতি বিধানসভার বিধায়ক। তাই যে কোনও মামলায় তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে পুলিশ হোক কী সিআইডি, ইডি হোক কী সিবিআই-কে বিধানসভার স্পিকারের অনুমতি নিতে হবে। দেশের আইন সেই কথাই বলে। রাজ্য বিধানসভার স্পিকারকে এই অধিকার দেওয়াই হয়েছে বিধানসভার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য। অভিযোগ সেই অধিকার ইডি ও সিবিআই লঙ্ঘণ করেছে। তাঁরা বিধানসভার স্পিকারকে না জানিয়ে, তাঁর বিনা অনুমতিতে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্রের নামে নারদকাণ্ডে চার্জশিট জমা দিয়েছে আদালতে। এতে রাজ্য বিধানসভার সার্বভৌমত্বের অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের ডিএসপি সত্যেন্দ্র সিংহ ও ইডির রথীন বিশ্বাসকে গত ১৩ সেপ্টেম্বর চিঠি পাঠিয়ে ২২ সেপ্টেম্বর বিধানসভায় তলব করেন। নির্দিষ্ট সেই দিনের আগেই গতকাল ইডির তরফে চিঠি দেওয়া হয় স্পিকারকে। সেখানে বলা হয়, তাঁরা বিধানসভার কোনও অপমানই করেননি। কেননা তাঁরা চার্জশিট দিয়েছেন রাজ্যপালের অনুমতি নিয়ে। রাজ্যপালই রাজ্যের সাংবিধানিক প্রধান।

যদিও স্পিকার সেই চিঠির পাল্টা চিঠি এদিন দিয়েছেন ইডিকে। তাতে তিনি জানান, ইডি যে ব্যাখা দিয়েছে তাতে তিনি সন্তুষ্ট নন। কেননা ইডি ও সিবিআই উভয়েই এই চার্জশিট জমা দেওয়ার বিষয়ে ‘প্রিভেনশন অব কোরাপশান অ্যাক্ট ১৯(১)’ ধারা লঙ্ঘণ করেছে। তাঁদের উচিত ছিল এই ধারা মেনে এই ধরনের চার্জশিট দেওয়ার আগে রাজ্য বিধানসভার স্পিকারের অনুমতি নেওয়া যা তাঁরা নেননি। তাই তিনি আশা করছেন আগামীকাল বেলা ১টায় সিবিআইয়ের ডিএসপি সত্যেন্দ্র সিংহ ও ইডির রথীন বিশ্বাস বিধানসভায় হাজিরা দিয়ে বিষয়টি ব্যাখা দেবেন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর