চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে রাজ্যপালের বিরুদ্ধে ধর্নায় শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে শনিবার গান্ধিমূর্তির পাদদেশে ধর্না দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ধর্না মঞ্চ থেকে ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর ধর্নায় বসা কার্যত নজিরবিহীন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘এদিন ধর্নার ফলে রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্ঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছল।’

রাজ্যের উচ্চ শিক্ষায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের অযথা নাক গলানোর প্রতিবাদ জানাতে এদিন  মেয়ো রোডের গান্ধি মূর্তির পাদদেশে ধর্না ও বিক্ষোভদর আয়োজন করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ শিক্ষক সংগঠন। ওই অবস্থান বিক্ষোভে যোগ দিতে হাজির হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উচ্চ শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থা দূর করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে রাজ্যপালের আলোচনায় বসার পক্ষে সওয়াল করেন ব্রাত্য। তাঁর কথায়, ‘শিক্ষা দফতর চায় রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসতে। সুপ্রিম কোর্টও জানিয়েছিল আলোচনায় বসা উচিত।’

রাজ্যের সঙ্গে পরামর্শ না করেই ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ হয়ে রাতের অন্ধকারে রাজ্যের উপাচার্যহীন ১৬টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাদের বসিয়েছেন তারা সবাই বিজেপির কট্টর সমর্থক হিসেবেই পরিচিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্র্য পদকে গৈরিকীকরণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য বনাম রাজ্যপাল সঙ্ঘাত গড়ায় শীর্ষ আদালতে। উপাচার্য নিয়োগ নিয়ে এমন নজিরবিহীন সঙ্ঘাতে উদ্বেগ প্রকাশ করেন শীর্ষ আদালতের বিচারপতিরাও। স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের দায়িত্ব নিজেদের হাতেই রাখে শীর্ষ আদালত। রাজ্য সরকার, রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সার্চ কমিটির জন্য নাম জমা দেওয়ার নির্দেশ দেয়। 

Published by:

Share Link:

More Releted News:

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ