আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খিদিরপুরে প্রেমিকের সঙ্গে উদ্ধার হওয়া তরুণীর দেহ নিতে অস্বীকার পরিবারের

নিজস্ব প্রতিনিধি: যুগলের দেহ উদ্ধারের ঘটনার তদন্তে নতুন তথ্য। প্রেমের সম্পর্কে ছিলেন রাজস্থানের বাসিন্দা ওই তরুণ-তরুণী। মৃত তরুণীর দেহ নিতে অস্বীকার করল তাঁর পরিবার। কলকাতা পুলিশের তরফে রাজস্থানে তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে এ কথা জানায় তারা।

মৃত তরুণী সঙ্গীতা কুমারের পরিবারের তরফে জানানো হয়েছে, ‘পালিয়ে যাওয়ায় মেয়েকে আগেই মৃত বলে ধরে নিয়েছি।’ পাশাপাশি পরিবারের সম্মান রক্ষার স্বার্থে তরুণীর দেহ তারা নেবে না বলে পুলিশকে জানিয়ে দিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান, প্রেম পরিণতি না পাওয়ায় আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় ওই যুগল। রাজস্থানের বাসিন্দা ২৯ বছর বয়সী দীনেশ কুমার এবং ১৯ বছর বয়সী সঙ্গীতা কুমার কলকাতায় এসে এক বন্ধুর ফ্ল্যাটে আত্মঘাতী হন। তিন দিন আগেই রাজস্থান থেকে কলকাতায় এসেছিলেন ওই যুগল। বুধবার রাতে দেহ উদ্ধারের পর কলকাতা পুলিশের তরফে রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। এর পর রাজস্থান পুলিশের তরফে জানানো হয়, দীনেশ কুমার এবং সঙ্গীতা কুমার ৭ জুন রাজস্থান ছেড়ে বেরিয়ে এসেছে। গত ৮ তারিখে ওই তরুণীর পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়। একইসঙ্গে একটি নিখোঁজ ডায়েরিও করা হয় পরিবারের তরফে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  দীনেশ কুমার বিবাহিত। সৌদি আরবে কাজ করে সম্প্রতি রাজস্থানে ফিরেছেন তিনি। ১৯ বছর বয়সী সঙ্গীতার সঙ্গে তিনি প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রাণভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল ওই যুগল। একসময় কলকাতায় এসে পৌঁছন তাঁরা। তাঁদের প্রেম পরিণতি পাবে না ভেবে অবশেষে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ওই তরুণ এবং তরুণী।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ