কসবার শপিং মলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ছয় ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পার্ক স্ট্রিটের পর  খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড।  শুক্রবার কসবার কাছে অ্যাক্রপলিস মলে  বিধ্বংসী আগুন লাগে। জানা গিয়েছে, এদিন আচমকাই শপিং মলের চার তলায়  ফুড কোর্টের পাশে বইয়ের দোকানে  প্রথম  ধোঁয়া দেখা যায় ।  এরপর  তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তবে  নিমেষে মলের ভিতরে কালো ধোঁয়ায় ভরে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শপিং মলের মধ্যে উপস্থিত সাধারণ মানুসদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  আগুন নেভাতে  ঘটনাস্থলে রয়েছে দমকলের ছয়  ইঞ্জিন। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। বর্তমানে মলের  ভিতরে থাকা সমস্ত কর্মী, ক্রেতা-বিক্রেতা ও মলে থাকা বিভিন্ন অফিস ফাঁকা করে দেওয়া হয়েছে। বর্তমানে  আগুন নেভাতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মলের মধ্যে ঢুকছেন দমকল কর্মীরা। কারণ, কালো ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

উল্লেখ্য,  অ্যাক্রোপলিস মলের চারতলায় রয়েছে ফুড কোর্ট এবং বইয়ের দোকান। রয়েছে একাধিক অফিস।তাই   স্বাভাবিকভাবে আচমকাই এই আগুনের জেরে ছড়িয়েছে আতঙ্ক। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু জানান, ‘ দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে । অক্সিজেন মাস্ক পরে শপিং মলের ভিতরে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ‘ তবে কি করে এই আগুন লাগল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সবরকম সাহায্যের আশ্বাস দূতাবাসের

খ্যাতনামা দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল