একটা বাড়ি পড়ে গেছে,মাথা নিচু হয়েছে, আর যেন না হয় : ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি:বেআইনি নির্মাণে জিরো টলারেন্স কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার কাউন্সিল চেম্বারে জরুরী বৈঠকে পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের এই বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।তিনি বলেন ,এনাফ ইজ এনাফ। বেআইনি নির্মাণের দিন শেষ। বেআইনি নির্মাণ করে যারা কলকাতাকে নষ্ট করছে তাদের দিন শেষ।” কলকাতা পুরসভার(KMC) বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বেআইনি নির্মাণের প্রোমোটারদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন ফিরহাদ হাকিম।

বিল্ডিং বিভাগের আধিকারিকদের প্রতি গার্ডেনরিচের ঘটনার পর মেয়র বার্তা দিলেন, “নজর রাখুন কোথায় এলবিএস রা রেজিগনেশন দিচ্ছে। সেই বিল্ডিং এর গায়ে বড় করে লিখে দিন — বিল্ডিং প্ল্যান সাসপেন্ডেড।কলকাতা পুরসভা এগিয়ে চলুক, আমি আছি। মিটিংয়ে বার্তা ফিরহাদের।একটা বাড়ি পড়ে গেছে। মাথা নিচু হয়েছে। আর যেন না হয়।

ফিরহাদের মন্তব্য, ” ডোন্ট গো বিফোর এনি প্রেসার। কোনো চাপের কাছে নতি স্বীকার নয়। কোন রাজনৈতিক নেতা, এমপি, কাউন্সিলর কারো চাপের কাছে মাথা নত করবেন না। কেএমসি একটি অনুযায়ী কাজ করবেন।
কেউ কোন চাপ দিলে বলবেন,“মেয়র সাহেবের সাথে কথা বলুন।”এভাবেই ভবিষ্যতে কলকাতা পৌরসভার এলাকায় বেআইনি বাড়ি নির্মাণ রুখতে কড়া নির্দেশ দেন ফিরহাদ হাকিম।

গার্ডেনরিচে নির্মীয়মান বাড়ি ভেঙে যাওয়া প্রসঙ্গে হাইকোর্ট(High Court) কলকাতা পৌরসভা কে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা নিয়ে যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে সেই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানান পুরো সবার ডিজি (DG)সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসে ওই  নির্মীয়মান বাড়ির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ভূমিকা ছিল, মাটির পরীক্ষার রিপোর্ট কি ছিল ,সমস্ত কিছু পেশ করবে পুরো কমিশনারকে। এরপর কমিশনার সিদ্ধান্ত নেবে কাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই গোটা বিষয়টি রিপোর্ট আকারে আগামী সপ্তাহে আদালতে কলকাতা পৌরসভা পেশ করবে বলে মেয়র এদিন জানান।

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ